ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

বন্যায় টেলিযোগাযোগ সচল রাখতে দেওয়া হলো জেনারেটর

আমার বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৫, ১৩:২৩

দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি পদক্ষেপ নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ করে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা উপদ্রুত এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে জেনারেটর ব্যবহারের জন্য ডিজেল মবিলাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, বন্যা পরিস্থিতির অবনতির সাথে সাথে আমরা ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা উপদ্রুত এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা সচল রাখার জন্য ডিজেল জেনারেটর মবিলাইজেশনের সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়া দুর্যোগকালীন এই উদ্যোগে সেবা প্রদানকারী টেলিকম অপারেটরদের পাশে দাঁড়াতে সরকার বিশেষ ফান্ড থেকে সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি।

ফয়েজ আহমদ আরও লেখেন, সরকার এসওএফ ফান্ড থেকে দুর্যোগকালীন ফুয়েল খরচের একাংশ বহন করবে বলে সার্ভিস প্রোভাইডারদের আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য যে, এসওএফ ফান্ড মূলত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জমাকৃত অর্থ থেকে গঠিত — এটি সরকারের কোষাগার থেকে নেওয়া অর্থ নয়। এই ফান্ড মূলত দুর্যোগকালীন সময় কিংবা প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সচল রাখতে ব্যবহৃত হয়।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, টেলিকম কর্মীদের চরম প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে যাচ্ছেন। তাদের এই ‘সেবা মনোবৃত্তি’ ও ‘ডেডিকেশন’ উল্লেখ করে তিনি প্রশংসা করেন।

উল্লেখ্য, সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে জলাবদ্ধতা ও নদীভাঙনের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার কারণে অনেক জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন হয়েছে।

আমার বার্তা/জেএইচ

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

মালদ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

অন্তর্বর্তী সরকারের গঠিত ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল বলে জানিয়েছেন সুজনের প্রধান

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় সব মন্ত্রণালয় ও সংস্থা মিলে বিশেষ ড্রাইভ (পদক্ষেপ) দেওয়ার সিদ্ধান্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি