ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বেসরকারি কেমিক্যাল গোডাউনগুলো উৎখাত করা দরকার: শারমীন মুরশিদ

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৫, ১৬:২৬

জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, এর আগেও পুরান ঢাকায় এ রকম অগ্নিকাণ্ড ঘটেছে। সে কারণে ওই জায়গা থেকে কেমিক্যাল গোডাউনগুলো বিভিন্ন জায়গায় সরানো হয়েছে। জরুরিভাবে কেমিক্যাল গোডাউনগুলো উৎখাত করা দরকার। এজন্য পলিসি পরিবর্তন করা দরকার হলে সেটাই করতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, আমি এখানে দেখতে এসেছি এ ধরনের কেমিক্যাল যেখানে রাখা হয়, এগুলো হচ্ছে বেআইনি জায়গা। সরকারকে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করতে হবে।

কেমিক্যাল মজুদে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে। যেন জনবহুল এলাকায় এ ধরনের ক্ষেত্রগুলো না থাকে।

তিনি বলেন, যে মানুষগুলো মারা গেছেন তাদের বিষয়ে সরকার কাজ করছে। হাসপাতালের হেল্প ডেস্ক ও সমাজকর্মীরা এ বিষয়ে ফলোআপ করবে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নিয়ে বসবে। তাদের বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

শারমীন মুরশিদ বলেন, নিখোঁজদের বিষয় ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করতে হলে এক্সপার্টদের সাহায্য লাগবে।

এক্সপার্টদের বুদ্ধি নিয়ে কাজটি করতে হবে। এখানে পুলিশসহ অনেককে লাগবে। যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে সবকিছু নিয়ে ফলোআপের দায়িত্ব আমার মন্ত্রণালয়ের। এবং আমি সেটি করব। আমার যেটা করণীয় আমি সেটা অতি দ্রুত করতে চাই।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু