ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রাইম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন মালয়েশিয়ায়

আমার বার্তা অনলাইন:
০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯

মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে ক্রাইম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিআইজেএ) নতুন কমিটি।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কুয়ালালামপুরের সালো ম্যাক্স হলে অনুষ্ঠিত প্রথম বাৎসরিক সাধারণ সভা ও গালা ডিনার অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। ২০২৩ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম বড় পরিসরে আয়োজন করা হলো সংগঠনের আনুষ্ঠানিক সভা।

নির্বাচনে বেরিতা হারিয়ানের সাংবাদিক সফিক আফেন্দি রাজালি বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন। সহ–সভাপতি হয়েছেন হারিয়ান মেট্রোর হাফিজুল হিলমি এবং উতুসান মালয়েশিয়ার মাযসুরিন হাজমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উতুসান মালয়েশিয়ার নুরাইনা হানিস আবদ হালিম, আর কোষাধ্যক্ষ হন দ্য স্টারের ফরিক জোলকেপলি। বারনামা ও অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে সাত সদস্যের নির্বাহী কমিটিও ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি সফিক আফেন্দি বলেন, সদস্যদের আস্থা ও সমর্থন আমাদের শক্তি। এটি সাংবাদিকতার মানোন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সংস্থাটি অপরাধ ও অভিবাসন–সংক্রান্ত সংবাদ পরিবেশনে আরও স্বচ্ছতা, পেশাদারত্ব এবং অনুসন্ধানী সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন আনবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ইমিগ্রেশন বিভাগ জানায়, সিআইজেএ সাংবাদিকদের সঙ্গে কাজ করে নীতি, অভিযান ও ডিজিটালাইজেশন সংক্রান্ত তথ্য আরও দ্রুত ও নির্ভুলভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেবে।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বচ্ছ তথ্যপ্রবাহ ও পদ্ধতিগত মিডিয়া সহযোগিতাই জনআস্থা তৈরির মূল চাবিকাঠি।

এদিকে দুর্নীতি দমন কমিশন সাংবাদিকদের নতুন এই প্ল্যাটফর্মকে স্বাগত জানিয়েছে। প্রধান কমিশনার তান শ্রী আজম বাকী জানান, অনুসন্ধানী প্রতিবেদনে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে প্রস্তুত।

তদন্ত কৌশল, অপরাধ আইন, সাক্ষাৎকার নেওয়ার পদ্ধতি এবং রিপোর্টিং নৈতিকতা সবকিছু নিয়েই আয়োজন করা হবে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

বিশ্লেষকরা বলছেন, সরকারি সংস্থা, মিডিয়া ও জনসাধারণের মধ্যে স্বচ্ছ সংযোগ তৈরির নতুন দ্বার খুলে দিলো এই উদ্যোগ। অপরাধ অনুসন্ধান এবং দুর্নীতি বিরোধী সাংবাদিকতায় আসবে পেশাদার গতি।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু