ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

শেষ হলো ‘বিগ বস ১৯’, কত টাকা পেলেন বিজয়ী?

আমার বার্তা অনলাইন
০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪২

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯-এর শিরোপা জিতলেন গৌরব খান্না। দীর্ঘ কয়েক সপ্তাহের প্রতিযোগিতা ও নানা নাটকীয়তা শেষে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর ট্রফি নিজের করে নেন তিনি; পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি ৫০ লাখ রুপি জিতেছেন এই অভিনেতা।

রোববার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো সালমান খান সঞ্চালিত বিগ বসের এবারের আসরের। চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগীর মধ্যে লড়াই হয়। তারা হলেন- আমাল মালিক, তানিয়া মিত্তাল, গৌরব খান্না, প্রণীত মোরে এবং ফারহানা ভাট। দর্শকদের ভোট এবং ঘরের ভেতরের কঠিন সব টাস্ক মোকাবিলা করে তারা ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। তবে শেষ হাসি হাসলেন গৌরব। অন্যদিকে ফারহানা ভাট প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন।

ফাইনালের রাতটি ছিল তারকাদের উপস্থিতিতে ভরপুর। নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-র প্রচারে মঞ্চে হাজির ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানি লিওন, করণ কুন্দ্রা এবং ভোজপুরি সুপারস্টার পবন সিং। পারফরম্যান্স ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পূর্ণতা পায়।

বিগ বস ভারতের অন্যতম বিতর্কিত ও জনপ্রিয় রিয়্যালিটি শো হিসেবে পরিচিত। এই শো-তে প্রতিযোগীদের একটি আবদ্ধ ঘরে নির্দিষ্ট সময় কাটাতে হয় এবং প্রতি সপ্তাহে দর্শকদের ভোটের ভিত্তিতে কেউ না কেউ বাদ পড়েন। এর আগের সিজনগুলোতে মুনাওয়ার ফারুকি, তেজস্বী প্রকাশ, দীপিকা কক্কর এবং সিদ্ধার্থ শুক্লার মতো তারকারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা

বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সৈনিক আটক

সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে ৩টি বিয়ে করেছেন শ্রী সাগর (২৫)। জালিয়াতির মাধ্যমে হাতিয়ে

জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে ২ জন

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইজ ব্যবহার করায় পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে।

হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু