ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নীরবে কানাডা গেলেন সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

আমার বার্তা অনলাইন:
০৮ নভেম্বর ২০২৫, ১৭:৩৪
সাবেক পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন/সংগৃহীত

নিয়োগের প্রায় পাঁচ মাস পর অবশেষে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। গত ২২ মে থেকে তিনি ছুটিতে ছিলেন। বেশ কিছু প্রচলিত প্রথা না মেনে অনেকটা নীরবে তিনি কানাডা গেলেন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত শুক্রবার (১ নভেম্বর) তিনি টরন্টো পৌঁছান এবং পরে অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে যোগ দেন।

সূত্র জানায়, যাওয়ার আগে তিনি সাক্ষাৎ পাননি প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের। এমনকি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তার আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। শুধু নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকতা সেরেছেন।

গত বছরের সেপ্টেম্বরে দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা মো. জসীম উদ্দিন। দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় অন্তর্বর্তী সরকার তাকে পদ থেকে সরিয়ে ছুটিতে পাঠায়। তার আচমকা পদত্যাগ বা সরিয়ে দেওয়ার বিষয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

ওই সময় পররাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে মন্ত্রণালয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তখন বলেছিলেন, ‘অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে হয়তো সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি।’

‘ছুটিতে যাচ্ছেন না কি চাকরি ছাড়ছেন’— এমন প্রশ্নে তিনি আরও বলেছিলেন, ‘উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যখন চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে।’

পরে জারি করা সরকারি আদেশে বলা হয়, ‘জনাব মো. জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগ করায় জনাব মো. রুহুল আলম সিদ্দিকী, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।’

এরপর যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা পেশাদার কূটনীতিক জসীম উদ্দিনকে শুরুতে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা শোনা গেলেও গত জুনের প্রথম সপ্তাহে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়ে অটোয়ায় এগ্রিমো (নিয়োগের প্রস্তাব) পাঠায় সরকার। কিন্তু কানাডা সরকারের সম্মতি পেতে প্রায় পাঁচ মাস লেগে যায়। এই সময়টাতে তিনি ছুটিতে ছিলেন।

এত দেরির কারণ জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘সাধারণত এত সময় লাগে না। তবে কোনো কর্মকর্তাকে ঘিরে সমালোচনা থাকলে, সে বিষয়ে বিস্তারিত ইনভেস্টিগেশন করার পরেই কোনো দেশ তাকে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করে। জসীম উদ্দিনের ক্ষেত্রেও তাই হয়েছে। শেষমেশ কানাডা সরকার তাকে গ্রহণ করেছে, এটিই স্বস্তির বিষয়।’

তিনি আরও বলেন, ‘যদিও এখনো তিনি কানাডা সরকারের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেননি, তবুও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অফিসও শুরু করেছেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত কোনো রাষ্ট্রদূত বা হাইকমিশনার দায়িত্ব নিতে যাওয়ার আগে সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে যান, এটি প্রচলিত সৌজন্য রীতি।

সেগুনবাগিচার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘সরকারপ্রধানের সাক্ষাৎ নেওয়া আইনি বাধ্যবাধকতা নয়, তবে এটি গুরুত্বপূর্ণ সৌজন্য। কারণ, রাষ্ট্রদূতকে সাধারণত তিনি নির্দেশনা দেন। এটা নিয়মের অংশ।’

প্রধান উপদেষ্টার দপ্তরের অন্তত দুজন কর্মকর্তা নিশ্চিত করেন, কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসীম উদ্দিনের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো বৈঠক হয়নি।

এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকেও জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও তার কোনো অফিসিয়াল বৈঠক হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেন, ‘হাইকমিশনার জসীম উদ্দিন যে সময়টাতে গেছেন, সে সময় পররাষ্ট্র উপদেষ্টা উগান্ডা সফরে ছিলেন। তিনি ফেরার পরে অন্য কোনোভাবে দেখা হয়েছে কি না জানি না। তবে অফিসিয়ালি কোনো সাক্ষাৎ হয়নি।

এই কর্মকর্তা বলেন, ‘কানাডা যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে হাইকমিশনার জসীম উদ্দিনের সাক্ষাৎ না হওয়াটা দৃষ্টিকটু। কারণ, কিছু নর্মস তো থাকেই।’

তবে সব মিলিয়ে গত কয়েক মাসে যে পরিস্থিতির মধ্য দিয়ে পেশাদার কূটনীতিক জসীম উদ্দিন গেছেন, তাতে তার হারানোর কিছু নেই বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।

জানা যায়, ২০২৬ সালের ডিসেম্বরে জসীম উদ্দিনের অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয়ের সহকর্মীদের আশা, জীবনের এই শেষ দায়িত্বকালটি তিনি সম্মানজনকভাবে শেষ করতে পারবেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় কানাডায় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন কূটনীতিক নাহিদা সোবহান। গণঅভ্যুত্থানের এক সপ্তাহের মধ্যে তিনি জর্ডান থেকে ঢাকা হয়ে কানাডায় পৌঁছে দায়িত্ব নেন।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু