ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করব: আদিলুর রহমান

আমার বার্তা অনলাইন
১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪

দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের দমন করা হবে বলে জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আদিলুর রহমান খান।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নতুন দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির যারা অবশিষ্টাংশ আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থানে জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন যে পরিস্থিতি, মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমি জনগণের মধ্যে সবসময় সিকিউরড ফিল করি। আমি আমার নিজের সিকিউরিটির জায়গায় সবসময় জনগণের মধ্যে থাকাকে সিকিউরড মনে করি। কারণ আমি সেখান থেকে এসেছি আবার ফিরে যাব অল্প সময়ের মধ্যে।

বর্তমান সরকারের মেয়াদ আর দুই মাস। এই দুই মাসে মানুষের জন্য এই মন্ত্রণালয়ের হয়ে আপনি কতটা করে যেতে পারবেন- এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এটা আসলে ডে টু ডে ওয়ার্ক ছাড়া তো খুব বেশি কিছু করার নেই। এর মধ্যে নির্বাচনে তফসিল হয়ে গেছে। বড়ো কোনো কাজে তো হাত দেওয়ার সুযোগ নেই। তো আমরা ডে টু ডে কাজগুলো যেটা আছে আমরা চেষ্টা করব সেটা পুরাটা পালন করতে। এর মধ্যে যেটুকু মানুষের উপকারে আসতে পারি।

আপনি নিশ্চয়ই একটা প্ল্যানও করেছেন, দীর্ঘদিন সময় পেয়েছেন আপনি দায়িত্ব নেওয়ার পর। আগের উপদেষ্টা যিনি ছিলেন তার সব কাজ আছে বা ওই সময় আলোচনা যেমন ছিল ভালো কাজের আবার সমালোচনাও ছিল। সেটাকে আপনি কীভাবে দেখবেন- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেখি বসি আলোচনা করি সবার সঙ্গে, তারপরে দেখি কি আসে। আমরা সেটা নিয়ে এগোবো, দুইটা মন্ত্রণালয়ে কাজ করে এসেছি, আপনারা তো জানেন কীভাবে করা হয়েছে, চেষ্টা করব সেভাবে করার।

আমার বার্তা/জেএইচ

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়ার চিরচেনা স্রোত এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে। গতকাল সোমবার সরকারি

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের আজ এক মাস পূর্ণ হলো। এই এক মাসে

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। সোমবার (১৬

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সদরঘাট থেকে নদীপথে ঘরমুখো মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিত করতে সব ধরনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরি, অসুস্থ বেশ কয়েকজন সেনা

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’