ই-পেপার রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩৩

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০২

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ হবে। আমি ধারণা করছি খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এই শপথ দেবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরেই তাদের সংসদীয় দলের প্রধানকে নির্বাচিত করবেন। এছাড়া বিকেল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে। আমার জানামতে এটা রাষ্ট্রপতি করবেন।

কারা আমন্ত্রিত হবেন প্রশ্নে তিনি বলেন, এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নেবেন। আমার জানামতে এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানের মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, দক্ষিণ প্লাজায় শপথের বিষয়ে বিএনপিই অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমার ধারণা এই সংসদটা একটু ভিন্ন। ছাত্র-জনতার আত্মত্যাগ এবং এই গণঅভ্যুত্থান অনেক ত্যাগ, কষ্ট ও বেদনার বিনিময়ে এই সংসদ পেয়েছি।

তিনি বলেন, এসব কারণে সংসদটি অন্য সব সংসদের চেয়ে ভিন্ন। এই সংসদ প্রাঙ্গণে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এখানে জুলাই সনদ ঘিরে যে অনুষ্ঠান সেটাও এখানে আয়োজন করা হয়েছে। সুতরাং সংসদের দক্ষিণ প্লাজাটি বিভিন্ন কারণে আমাদের কাছে স্মরণীয়। এ সংসদের পাশেই বেগম খালেদা জিয়া এবং সবার প্রিয় আমাদের ওসমান হাদির জানাজা হয়েছিল।

তিনি আরও বলেন, এটা বিভিন্ন ধরনের তাৎপর্যপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের যে ডকুমেন্টেশন সেটা প্রকাশের একটি জায়গা হিসেবেও দাঁড়িয়েছে।

আমার বার্তা/এমই

বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল

বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই উঠে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ

ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে— এমন কোনও শিক্ষা কার্যক্রমে ভর্তি

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তার মতো পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের খণ্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চাই না: জামায়াত আমির

বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল

ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে

রমজান মাসে মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ৪ মার্চ

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি: হামিদুর রহমান আযাদ

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

৩২ আসনে পুনরায় ভোট গণনার দাবি ১১ দলীয় জোটের

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ভেজাল ওষুধে সয়লাব মিটফোর্ড পাইকারী বাজার

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন