ই-পেপার রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩৩

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮

রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১৫ ফেব্রুয়া‌রি) পবিত্র রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি এবং অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সবার দায়িত্ববোধ জাগ্রত করে।

রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সবাই বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সব নেক আমল কবুল করেন।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন।

আমার বার্তা/এমই

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে বলে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ অত্যন্ত

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন দেশটির লোকসভার স্পিকার

বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল

বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই উঠে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব

সংস্কারের খণ্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চাই না: জামায়াত আমির

বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল

ভ্রমণ ভিসায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে

রমজান মাসে মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ৪ মার্চ

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি: হামিদুর রহমান আযাদ

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

৩২ আসনে পুনরায় ভোট গণনার দাবি ১১ দলীয় জোটের

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান