ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০০
আদিলুর রহমান। ছবি : সংগৃহীত

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার হবে। এ জন্য নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত যানবাহন অধিদপ্তর মিলনায়তনে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন, সেগুলোসহ সরকারি যানবাহন অধিদপ্তরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদপ্তরে জমা দিয়েছেন। তা ছাড়া যতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হবেন, তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যতটি গাড়ি চাওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে।

গাড়ি ও বাসা প্রস্তুত হলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, এখনো তার কোনো ধারণা পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিএনপি এ ঘোষণা আগেই দিয়েছে। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আমার বার্তা/এমই

স্বরাষ্ট্রের পর মন্ত্রিপরিষদেও চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ.লীগ নেতাকর্মীরা: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একদিকে আনুষ্ঠানিকভাবে

রাষ্ট্রপতির বিবেচনায় খন্দকার মোশাররফ-নজরুল ইসলাম খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাষ্ট্রক্ষমতায় আসীন হতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র

বিএনপির সরকার গঠন: ম্যান্ডেট, চ্যালেঞ্জ ও আগামীর পথরেখা

সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া: নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন

নব-নির্বাচিত সরকারের প্রথম ১২০ দিনই নির্ধারণ করবে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ পথরেখা

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

স্বরাষ্ট্রের পর মন্ত্রিপরিষদেও চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন নাসিমুল গনি

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ.লীগ নেতাকর্মীরা: টিআইবি

রাষ্ট্রপতির বিবেচনায় খন্দকার মোশাররফ-নজরুল ইসলাম খান

ধামরাইয়ে বিএনপির কর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়

বিএনপির সরকার গঠন: ম্যান্ডেট, চ্যালেঞ্জ ও আগামীর পথরেখা

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপিকে জাপানের অভিনন্দন

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

অযোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় অপরাধ

নির্বাচনের ফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় হতাশ হবেন না

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. আবদুল হাছিব

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’

পাকিস্তানকে হারাতে যে পরিকল্পনা ছিল ভারতের

শরীয়তপুরে ৩টি আসনে জামানত হারিয়েছেন ১৫ প্রার্থী

পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ