ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’

আমার বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩
আপডেট  : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য নবগঠিত বোর্ড অব পিস–এর সদস্য দেশগুলো ৫ কোটি ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে।

স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই প্রতিশ্রুতির ঘোষণা দেয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘বোর্ড অব পিস ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের।’

তবে কোন কোন সদস্য দেশ গাজা পুনর্গঠনের জন্য অর্থ দিচ্ছে বা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে—সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিসের’ সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা দেবে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দানের ঘোষণা দেবেন।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরাইলি বর্বরতা। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরাইলি সেনারা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাসেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন। - সূত্র: রয়টার্স

আমার বার্তা/জেএইচ

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

সিরিয়া-লেবানন সীমান্তে অবস্থিত লেবাননের মাজদাল আনজার এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে খালেদ মোহাম্মদ

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে নিজেদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আপস করতে ইরান

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের তিনটি গ্রামে তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারীরা। তাদের গুলিতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

অযোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় অপরাধ

নির্বাচনের ফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় হতাশ হবেন না

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. আবদুল হাছিব

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’

পাকিস্তানকে হারাতে যে পরিকল্পনা ছিল ভারতের

শরীয়তপুরে ৩টি আসনে জামানত হারিয়েছেন ১৫ প্রার্থী

পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ

তারেক রহমানের সঙ্গে নাহিদের বৈঠক, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে জোর

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী

১৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান