ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কূটনীতি সামালানোর দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। পাশাপাশি ভোটের মাঠে লড়াই করে জিতে আসা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামকে খলিলুরের সঙ্গে রেখেছে বিএনপি। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।

বর্তমান প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও চীনসহ অন্য বিদেশি বন্ধুদের সামলানোর ক্ষেত্রে নতুন সরকার কাকে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করবে সেদিকে নজর ছিল দেশের সচেতন নাগরিকের। ভোটে জয়লাভের পর বিএনপির মনোভাব আর ইশারা-ইঙ্গিত বলছিল, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হবেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি না হলেও দলটির জ্যৈষ্ঠ কোনো নেতাকে দেওয়া হবে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব। তবে বিষয়টি অনেকটাই গোপন রাখে বিএনপি।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ প্রকাশ পায় তারেক রহমান আসলে ভেবে রেখেছিলেন অন্যকিছু। দলের কাউকে দায়িত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে এই পদের জন্য বেছে নিয়েছেন তিনি। যা অনেককে করেছে অবাক।

কারণ তিনি যখন অন্তর্বর্তী সরকারে ছিলেন তখন বিএনপিই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল। এছাড়া, একটি দেশের সঙ্গে বিশেষ সম্পর্কের কথাও আসছে।

অন্যদিকে, শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত করছে বিএনপি সরকার। শামা ওবায়েদের প্রতিমন্ত্রী হওয়ার খবরে কেউ অবাক হননি। কেননা, তিনি বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করে আসছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কূটনীতির মাঠে বিএনপির হয়ে লড়েছেন শামা। তিনি বিএনপির হয়ে বিদেশির সঙ্গে দেনদরবার করেছেন; যুক্তি দিয়েছেন, তর্ক করেছেন দলের জন্য। সেই পরিশ্রমের ফসল পেয়েছেন তিনি।

বিএনপির সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, “বিএনপি ভালো বলতে পারবে তারা কি কারণে খলিলুর রহমানকে নির্বাচন করেছে। একটা হতে পারে, বড় আকারে যেহেতু বিশ্ব পরিধির ভু-রাজনৈতিক বিষয় আছে। গত দেড় বছরে আমেরিকার সঙ্গে আসা-যাওয়ার মধ্যে ছিলেন খলিলুর রহমান। তিনি ভালো করে জিনিসটা জানেন, সেই কারণে হতে পারে একটা ধারাবাহিকতা রাখার জন্য। নিশ্চয়ই বিএনপি চিন্তা-ভাবনা করেই তাকে রেখেছে। খুব তাড়াতাড়ি কিছু বলা ঠিক হবে না।”

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন এবং নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন কূটনীতির মানুষ মো. তৌহিদ হোসন। তিনি চেষ্টা করেছিলেন ভালো কিছু করার। কিন্তু কাগজে-কলমে দায়িত্বে ছিলেন না এমন অনেকে তার চেষ্টায় বাধা হয়েছেন, সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন।

২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান খলিলুর রহমান। পরে ২০২৫ সালের এপ্রিলে তাকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়।

অন্তর্বর্তী সরকারের সময়কাল বিশ্লেষণ করে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দেখভালের চাবি ছিল নিরাপত্তা উপদেষ্টার খলিলুর রহমানের হাতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিসহ অন্যান্য বিষয়ে দেনদরবারের মূলে ছিলেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রায় ৫০ জনের মন্ত্রিসভা গঠন ক‌রে‌ছে বিএন‌পি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নি‌য়ে‌ছেন।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়

সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে

ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা করবে সরকার

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্লাইট বাতিল হওয়ায় কারণে যেসব প্রবাসীর ভিসার

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: মন্ত্রী

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে শনিবার (৭ মার্চ) ২০ ফ্লাইট বাতিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘাতের আগে হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে

আমরা ধানমন্ডিবাসী'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়

হঠাৎ পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখলেন হাসপাতালের অর্ধেক চিকিৎসক নাই

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী, সপ্তাহের ব্যবধানে বাড়ল ৩০ শতাংশ

শ্রমিকদল কোনো অনৈতিক কাজ করবে না ও করতেও দেবে না: শিমুল বিশ্বাস

প্রতিবেশী দেশে হামলা হবে না, নিশ্চিত করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা করবে সরকার

সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: মন্ত্রী

এসএমই ও স্টার্টআপ বিপ্লব: এফবিসিসিআই-ই হবে প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন

ছাত্রদল নেতা আল আমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা ও চাঁদাবাজির অভিযোগ

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ