ই-পেপার বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

আমার বার্তা অনলাইন:
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৯
সচিবালয়ে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির বহুল আলোচিত নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ ঈদের আগেই বিতরণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে বেশ কয়েকজন মন্ত্রী গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড দেশের মায়েদের হাতে পৌঁছে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কাজটি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রী নেতৃত্বে একটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এই কমিটিতে রয়েছে। ঈদের আগে এটা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এই কার্ড হবে সর্বজনীন। কোনো ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য হবে না। কোন ভায়া না হয়ে সরাসরি কীভাবে উপকার ভোগীর হাতে টাকা পৌঁছানো যায় সে বিষয়ে তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। এখন যেসব কার্ড প্রচলিত আছে সেগুলো চলমান থাকবে। এখন যা পাচ্ছে প্রতি কার্ডে তার চেয়ে দ্বিগুণেরও বেশি টাকা পাবে।’

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর–রশীদ বৈঠক থেকে বেরিয়েও ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন।

আমার বার্তা/এমই

জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মনে রাখতে

রোহিঙ্গাদের ফেরাতে যে আশ্বাস দিলেন বিলাল এরদোয়ান

রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরে যাওয়ার নিশ্চয়তা দিতে আন্তর্জাতিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের

জনগণের আস্থা অর্জনে পুলিশকে দ্রুত সংস্কারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশসহ অন্যান্য শৃঙ্খলাবাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা

বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার-নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব

স্বামীসহ নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

রোহিঙ্গাদের ফেরাতে যে আশ্বাস দিলেন বিলাল এরদোয়ান

জনগণের আস্থা অর্জনে পুলিশকে দ্রুত সংস্কারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজউকের উপপরিচালক লিটন সরকারের অদৃশ্য সাম্রাজ্য

বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ

ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের মধ্যে আনা হবে: শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ হবে আর্থিক সীমাবদ্ধতা

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে হবে না সরকারি চাকরি, বিধিমালা জারি

সাংবাদিকের চাকরিচ্যুতি কোনোভাবেই কাম্য নয়: তথ্যমন্ত্রী স্বপন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি: সমাজকল্যাণমন্ত্রী

বাবার তিন দশক পর একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেয়ে পুতুল

শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ