ই-পেপার শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৪

জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শিগগির শুরু হবে এবং সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এটি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এসময় তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার জীবদ্দশায় এ কর্মসূচিটা (খাল খনন) বাংলাদেশে একটা মহা-বিপ্লবে পরিণত করেছিলেন। তো দীর্ঘদিন থেকে আমরা দেশবাসী ভুক্তভোগী যে খাল খননও নেই এবং এই যে জলাবদ্ধতা অথবা জলাশয়ে কোনো পানি নাই, সেচের ব্যবস্থা নেই- সবকিছু থেকে দেশবাসী আমরা বঞ্চিত।

মন্ত্রী বলেন, এবার নির্বাচনি ইশতেহারে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে থেকেই বারবার এই কথাটা উল্লেখ করেছেন এবং খাল খনন প্রক্রিয়াটাকে পুনঃখনের মাধ্যমে দেশবাসীর সামনে নিয়ে আসবেন, আমরা যেন দেশের মানুষ সুবিধাটা পাই।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, আজকে আমরা মিটিং করেছি। সিদ্ধান্ত হয়েছে চারটা মন্ত্রণালয় আমরা বসে- বিশেষ করে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আমরা এই চারটা মন্ত্রণালয় বসবাে। আলোচনা করবো এবং পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমরা কীভাবে খাল খননের এই কর্মসূচিকে বিপ্লব আকারে নিয়ে এটাকে সফল করতে পারি, সেই সিদ্ধান্তে আমরা পৌঁছাবো। এবং আমাদের কার্যক্রম ১৮০ দিন যেটা, সেই কার্যক্রম আমাদের শুরু হবে।

১৮০ দিনের মধ্যে কি এটা শুরু হবে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা শুরু করবো এবং সর্বোচ্চটা করার চেষ্টা করব ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান করার। শুরু হবে শিগগির। এক সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব কবে থেকে শুরু হবে।

আমার বার্তা/জেএইচ

১৪ মার্চ পর্যন্ত দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ

‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতেই চলবে দেশ: শামা ওবায়েদ

বাংলাদেশের শুধু পররাষ্ট্র নীতিই নয়, সব নীতিতেই দেশের মানুষকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে

দায়িত্ব নিয়েই ৩ সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নতুন সরকারের

দায়িত্ব নিয়েই স্থানীর সরকার নির্বাচনের দিকে মনোযোগ দিয়েছে নবনির্বাচিত সরকার। দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের

ফেব্রুয়ারি মাসটা যমুনায় কাটাবেন ড. ইউনূস

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কবে ছাড়বেন বিদায়ী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মার্চ পর্যন্ত দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতেই চলবে দেশ: শামা ওবায়েদ

দায়িত্ব নিয়েই ৩ সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নতুন সরকারের

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি মাসটা যমুনায় কাটাবেন ড. ইউনূস

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

বাজার স্থিতিশীল রাখতে সাপ্লাই চেইনে ‘জিরো টলারেন্স’ চট্টগ্রাম বন্দরের

চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী

রমজানের শুরুতে চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের ‘গলাকাটা’ দাম

সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যুবলীগের ৮ নেতাকর্মী আটক

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

রমজানে ফলের বাজারে উত্তাপ, বিপাকে সাধারণ মানুষ

চট্টগ্রামে পা রেখেই বড়ো পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী আমীর খসরু

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

ইরানে হামলা মানেই আগুন নিয়ে খেলা, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন