ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

প্রধানমন্ত্রী দিনাজপুর যাচ্ছেন সোমবার, উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির

আমার বার্তা অনলাইন:
১৫ মার্চ ২০২৬, ১৪:২৯

আগামীকাল সোমবার (১৬ মার্চ) ৫৪ জেলায় কাল আনুষ্ঠানিক শুরু খাল খনন কার্যক্রম। এ উপলক্ষ্যে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলাটির কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি খাল পাড়েই আয়োজিত সমাবেশে অংশ নেবেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় রোববার (১৫ মার্চ) দুপুর সোয়া ১টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতথ্য জানান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার সকাল ১০টায় বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে পোঁছাবেন। সেখানে থেকে দিনাজপুরের দিকে রওনা হবেন। প্রধানমন্ত্রী দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

তিনি বলেন, আমরা আশা করছি, খাল কর্মসূচি উদ্বোধন শেষে এবং পাশেই একটা জনসভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং পরবর্তীতে দিনাজপুরের সমাবেশে তিনি অংশগ্রহণ করবেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় কর্মসূচি হাতে নিয়েছিলেন জনগণের সুবিধা জনগুরুত্ব এবং জনদাবিকে সম্মান শ্রদ্ধার রেখে। এটা একটা কর্মসূচি, এটা একটা বিপ্লব, একটা আন্দোলন। দীর্ঘদিন আমরা এই বিপ্লবী আন্দোলন থেকে বঞ্চিত ছিলাম।

তিনি বলেন, বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সরকারের সময় খাল খনন প্রক্রিয়া করতে গিয়ে অনেকে সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। সেখানে অনেকে দখল করে রেখেছেন। বা অনেক সময় অনেক সরকার এই ধরনের কর্মসূচি হাতে নেন নাই। আজকে আমাদের নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে আমরা শহীদ জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ এবং বেগম খালেদা জিয়ার অসংখ্য যে কর্মসূচি রয়েছে অসমাপ্ত কারণ জন্য আমরা জোরালোভাবে এই কর্মসূচি হাতে নিয়েছি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে খাল খনন করতে গিয়ে দেখা গেছে সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এবং অনেকে তা দখল করে রেখেছেন। অনেক সরকার আবার এই ধরনের জনহিতকর কর্মসূচি গ্রহণই করেনি। আজ আমাদের নির্বাচিত সরকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ এবং বেগম খালেদা জিয়ার অসংখ্য অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নে জোরালো পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, এই কর্মসূচি কেবল একটি আন্দোলন বা বিপ্লবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং গণজাগরণের মধ্য দিয়ে জনগণের পাশে থেকে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো। যেখান থেকে আমরা যে সুবিধা পাবো, জনগণ খাল খনন কর্মসূচির যে সুবিধা পাবে এবং মাছ উৎপাদন প্রক্রিয়াটিকে আমরা আরও বৃদ্ধি করতে পারবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা খুবই পরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছি এবং প্ল্যান ওয়াইজ। যেহেতু আমরা এদেশে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। জনগণের সুবিধার জন্য যে কাজটুকু জনগুরুত্বপূর্ণ জনদাবির মধ্যে পড়ে, কোনোভাবেই দেশের অর্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, লুণ্ঠন না হয়। দুর্নীতি সম্পূর্ণভাবে আমরা মোকাবিলা করবো। দুর্নীতির জিরো টলারেন্সে রেখে সব দিক বিবেচনায় খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা খুব সজাগ রয়েছি, খুব সতর্ক আছি এবং সাধারণ মানুষের সুবিধা, উপকার খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা যেন জাতিকে দেশের মানুষকে পৌঁছে দিতে পারি।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী ১৮০ দিন সামনে টার্গেট রেখে অনেকগুলো কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তার মধ্যে খাল খনন কর্মসূচিটা খুব উল্লেখযোগ্য।

আমার বার্তা/এমই

মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড়

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: সংসদে স্পিকার

জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র

গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের ৪৫ থেকে ৫০ লাখ তৈরি পোশাক ও অন্যান্য খাতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: সংসদে স্পিকার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের রিমান্ডে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবি

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

আইএলওর গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কাম্য: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন

প্রধানমন্ত্রী দিনাজপুর যাচ্ছেন সোমবার, উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির

জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান

ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় আছে: শিক্ষামন্ত্রী

আ.লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে: প্রতিমন্ত্রী

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

অস্ট্রেলিয়ার ‘আশ্রয়’ ত্যাগ করে ইরানে ফিরছেন আরও ৩ ফুটবলার

ঈদ সামনে, তবু দরিদ্র মানুষের কষ্টের গল্প

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ