ই-পেপার সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩

৩ লাখ ৫৪ হাজার জনের তথ্য যাচাই শেষ, বাধা মিয়ানমারের সংঘাত

রোহিঙ্গা প্রত্যাবাসন
আমার বার্তা অনলাইন:
৩০ মার্চ ২০২৬, ১৬:২৮

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা ও সশস্ত্র সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তবে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা এবং আইনি লড়াই জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ৮ লাখ ২৯ হাজারের বেশি রোহিঙ্গার তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হলেও মিয়ানমার কর্তৃপক্ষ ৩ লাখ ৫৪ হাজার ৭৫১ জনের তথ্য যাচাই সম্পন্ন করেছে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৯৭৮ সালে যখন মিয়ানমার থেকে প্রায় ২ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আগমন ঘটে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় তাদের সবাইকে সফলভাবে প্রত্যাবাসন করা সম্ভব হয়। এরপর ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফল নেতৃত্বে আরও প্রায় ২ লাখ ৩৬ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন সফলভাবে সম্পন্ন হয়।

তিনি বলেন, মিয়ানমারের বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা—বিশেষত সামরিক বাহিনী ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত সত্ত্বেও আগের এই অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে বাংলাদেশ কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে নানামুখী উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে উচ্চপর্যায়ের ইভেন্ট আয়োজন করা হয়। সেখানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে এ সমস্যার স্থায়ী সমাধান হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া, গত ২৫ আগস্ট ২০২৫ তারিখে কক্সবাজারে একটি অংশীজন সংলাপ আয়োজন করা হয়, যেখানে ঢাকার কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা এবং রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

আইনি লড়াই ও আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা অপরাধের দায়ে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন 'গাম্বিয়া বনাম মিয়ানমার' মামলাটি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। ড. খলিলুর রহমান জানান, গত ১২ থেকে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে মামলাটির মেরিট ফেইজ-এর শুনানি অনুষ্ঠিত হয়েছে। মামলার আইনি ব্যয় নির্বাহে গাম্বিয়াকে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

তথ্য যাচাইকরণের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের সঙ্গে তথ্য যাচাইকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। সংসদকে জানানো তথ্যানুযায়ী, মোট ৬টি ধাপে ৮ লাখ ২৯ হাজার ৩৬ জনের মধ্যে যাচাই সম্পন্ন হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৭৫১ জন (জানুয়ারি ২০২৬ পর্যন্ত) এবং ২ লাখ ৫৩ হাজার ৯৬৪ জনকে মিয়ানমার তাদের সাবেক বাসিন্দা' হিসেবে চিহ্নিত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনেও রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এছাড়া ওআইসির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে দুটি আলাদা রেজুলুশন গৃহীত হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ সরকারের স্পষ্ট অবস্থান—নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান বলে জানান তিনি।

আমার বার্তা/এমই

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ হত্যার বিচারের দাবির প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণ-অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না বলে

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক ক‌রেছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাক্ষাৎ শেষে বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: যুগ্মসচিব

হামের লক্ষণ থাকা রোগী বাড়ছে চট্টগ্রামে, বেশিরভাগের নিউমোনিয়া

৩ লাখ ৫৪ হাজার জনের তথ্য যাচাই শেষ, বাধা মিয়ানমারের সংঘাত

ইতালির সঙ্গে বাংলাদেশের কৌশলগত বন্ধন জোরদারের আশাবাদ

ডিআইজি প্রিজন তৌহিদুলের সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সংসদ শুরু

মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র

সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র: আরেক মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ

বাংলাদেশের সঙ্গে পাকিস্তান সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ