ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৬, ১৮:৪৫
আপডেট  : ২৯ মার্চ ২০২৬, ১৮:৪৬

মালয়েশিয়া শ্রমবাজার কুক্ষিগত রেখে ধ্বংস করার মূল হোতা ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিনসহ তার সহযোগীদের বিচার করে শ্রমবাজার মুক্ত করার দাবিতে করেছে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্যফ্রন্ট।

রোববার (২৯ মার্চ) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি তোলা হয়।

এসময় অভিযোগ করা হয়, মাসুদ উদ্দিনসহ এক-এগারোর অন্যতম কুশীলব। তার নেতৃত্বই শেখ হাসিনা সরকারের আমলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অবৈধ সিন্ডিকেট করে হাজার-হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করা হয়েছে। এতে সর্বশান্ত হয়েছে অসখ্য যুবক ও তাদের পরিবার।

বায়রার সাবেক যুগ্ম মাহসচিব এম এ সালাম বলেন, সিন্ডিকেটে মূল হোতা লে. জেনারেল মাসুদ উদ্দিন সম্প্রতি গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাসুদের আশীর্বাদপুষ্ঠ সিন্ডিকেটের অনেক রাঘববোয়াল। দ্রুত তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।

উত্থাপিত দাবিসমূহ

সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রম বাজারে অনিয়ম দুর্নীতি ও অরাজকতার মাধ্যমে যে সিন্ডিকেট চক্র তৈরি হয়েছিল সেই সিন্ডিকেট চক্রের অন্যতম হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে সিন্ডিকেটের অন্যান্য হোতা যেমন নিজাম হাজারী, বেনজির আহমেদ, লোটাস কামাল, কালা ফিরোজ, মনসুর কালাম, কাজী মফিজ এবং তাদের আশীর্বাদ পুষ্ট বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, দাতো আমিন সহ সকল সিন্ডিকেট হোতাদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়।

সেই সাথে মালয়েশিয়ার শ্রমবাজারে সাবেক আওয়ামী লীগ সরকারের মতো আর কোন প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় না দিয়ে, মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী অন্যান্য ১৪ টি দেশের মতো বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন কর্মী পাঠাতে পারে সেই বিষয়ে মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানানো হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান সমন্বয়ক এম এ সালাম, বায়রার সাবেক যুগ্ন মহাসচিব ত্রয়ী মফিজ উদ্দীন, আকবার হোসেন মঞ্জু ও মোহাম্মদ ফখরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বায়রার সিনিয়র সদস্য কাজী শাখাওয়াত হোসেন লিন্টু, মাহবুবুল করিম সিদ্দিকী জাফর, এনামুল হক, আলতাব হোসেন, হক জহিরুল জুঁই, আজাদুর রহমান, কামাল উদ্দিন, আব্দুর রউফ,ফরিদ আহমেদ, সাইদুল ইসলাম শুভসহ বায়রার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ।

আমার বার্তা/এমই

২০০৮ থেকে ক্রীড়াঙ্গনের দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

বিগত ২০০৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

আসন্ন পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার।  রোববার (২৯ মার্চ) বেলা

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, নারীদের ক্ষমতায়নের জন্য চালু হয়ে গেছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম।

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০৮ থেকে ক্রীড়াঙ্গনের দুর্নীতি-অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

ইরানে ইসরায়েলি হামলা ও মার্কিন সেনা সমাবেশে চাপে মধ্যস্থতাকারী পাকিস্তান

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী