ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

লিবিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম চায় বাংলাদেশ

রানা এস এম সোহেল:
০৬ এপ্রিল ২০২৬, ১৬:০৩
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লিবিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ। এ লক্ষ্যে বাংলাদেশ–লিবিয়া যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও লিবিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিবিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশটি বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। তিনি বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মী নিয়োগের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে লিবিয়ায় অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আটকেপড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য ধন্যবাদ জানান।

উভয়পক্ষ জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প এবং জনশক্তি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এসময় দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রাষ্ট্রদূত সুলিমান সব খাতে, বিশেষ করে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় জোরদার এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত লিবিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ও প্রবাসীদের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

আমার বার্তা/এমই

পুঁজিবাজার উন্নয়নে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: সংসদে অর্থমন্ত্রী

দেশের শেয়ারবাজারকে গতিশীল ও প্রাণবন্ত করতে একগুচ্ছ সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের

ধর্ম মন্ত্রণালয়ের ৩ উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ

ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ দিয়েছে সরকার।  সোমবার (৬ এপ্রিল) প্রেষণে এই

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। একইসঙ্গে আগামী ২০৩৪

খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঁজিবাজার উন্নয়নে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: সংসদে অর্থমন্ত্রী

ধর্ম মন্ত্রণালয়ের ৩ উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ

ইউনূসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

সংস্কারের প্রকৃত ভিত্তি ছিল আমাদের প্রণীত আইন: আসিফ নজরুল

একনেকের প্রথম বৈঠকে ১৯ প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনা

লিবিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম চায় বাংলাদেশ

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল, সেই অধ্যায় শেষ

পাকিস্তানের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ

নতুন স্পিন বোলিং কোচ রফিক কোথায় কাজ করবেন জানাল বিসিবি

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের রিমান্ডে

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে

জনগণের টাকার বিষয় মাথায় রেখে সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

নবীনগরে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি নিয়ে সমালোচনার ঝড়

যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: জামায়াত আমির

শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠনের পক্ষে শিক্ষামন্ত্রী

মার্কিন কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় সরকার