ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

নতুন স্পিন বোলিং কোচ রফিক কোথায় কাজ করবেন জানাল বিসিবি

আমার বার্তা অনলাইন:
০৬ এপ্রিল ২০২৬, ১৫:৩১

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের বড় তারকাদের একজন মোহাম্মদ রফিক। তবে ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যোগ দিলেও সেভাবে বড় কোনো সুযোগ পাননি। বরাবরই জাতীয় দলের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন। অবশেষে বিসিবির হয়ে কোচিং করানোর সুযোগ পেয়েছেন সাবেক এই স্পিনার।

এক বছরের চুক্তিতে মোহাম্মদ রফিককে বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গেল শনিবার বিসিবির বোর্ড সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। মিটিং শেষে রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

রফিক কোথায় কাজ করবেন সেই বিষয়ে আজ সোমবার ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, 'রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই। এই ব্যাপারটা আসলে সবার একটু ভুল ধারণা আছে যে উনি হয়তো শুধু জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না।'

'রফিক ভাই বাংলাদেশের লিজেন্ডারি লেফট আর্ম স্পিনার। উনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 'স্পিন বোলিং কোচ' হিসেবে নিয়োগ করেছে। রফিক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। উনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে মেন্টর হিসেবে উনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন। ন্যাশনাল টিম হতে পারে, অনূর্ধ্ব-১৯ হতে পারে, এইচপি হতে পারে, টাইগার্স হতে পারে।

আমার বার্তা/এমই

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

বাংলাদেশের যুব ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে। ভারতকে টাইব্রেকারে

তৃতীয় বিভাগ ক্রিকেটে কোরামই পূর্ণ হয়নি, আরও যা জানা গেল

বিসিবির সবশেষ নির্বাচনের পর থেকে ঘরোয়া সব লিগ বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। এতে

ফ্রান্সকে হ্যাঁ বলে দিয়েছেন জিনেদিন জিদান

ডাগআউটে ফেরার ক্ষণগণনা শুরু করে দিয়েছেন জিনেদিন জিদান। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ব্যাপারে ইতোমধ্যে মনস্থির

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঁজিবাজার উন্নয়নে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: সংসদে অর্থমন্ত্রী

ধর্ম মন্ত্রণালয়ের ৩ উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ

ইউনূসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

সংস্কারের প্রকৃত ভিত্তি ছিল আমাদের প্রণীত আইন: আসিফ নজরুল

একনেকের প্রথম বৈঠকে ১৯ প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনা

লিবিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম চায় বাংলাদেশ

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল, সেই অধ্যায় শেষ

পাকিস্তানের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ

নতুন স্পিন বোলিং কোচ রফিক কোথায় কাজ করবেন জানাল বিসিবি

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের রিমান্ডে

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে

জনগণের টাকার বিষয় মাথায় রেখে সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

নবীনগরে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি নিয়ে সমালোচনার ঝড়

যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: জামায়াত আমির

শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠনের পক্ষে শিক্ষামন্ত্রী

মার্কিন কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় সরকার