ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

তিন দিনে লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ শিশুকে হামের টিকা দিয়েছে সরকার

আমার বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬

দেশব্যাপী হামের প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় সরকার গত ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচিতে গত ৩ দিনে ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন, যা লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ শিশুকে টিকা দিয়েছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগামী ২২ এপ্রিল পর্যন্ত ছয় বিভাগের ৩০ জেলায় ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে গত তিন দিনে ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। যার মাধ্যমে লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ শিশুদের টিকা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ৭ এপ্রিল ৮৭ হাজার ১১ জন শিশু টিকা গ্রহণ করেছে।

ছয় বিভাগে ৩০ উপজেলাগুলো হলো- রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাগঞ্জ, সদর, নাটোর সদর, এবং যশোর সদর।

এদিকে আগামী ১২ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি, বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। ৩ মে থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে।

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে

প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জীবনবৃত্তান্ত

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জাজ

তামাকমুক্ত তরুণ সমাজ গড়তে তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ আইন আকারে পাস করা জরুরি। তামাক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস পালিত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নিজেদের বিজয়ী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইরানের বিবৃতি

জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: সংসদে শিক্ষামন্ত্রী

দেশে সোনার বাজারে বড় লাফ, ভরিতে বাড়ল কত

কাঁচা আমের টক ডাল তৈরির রেসিপি

পাকিস্তানের প্রধামন্ত্রীর এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বস

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান

যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

যুদ্ধবিরতি নিয়ে শুক্রবার ইসলামাবাদে বৈঠক তেহরান-ওয়াশিংটনের

খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক যুক্তরাষ্ট্রে!

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা ইসরায়েলের

তিন দিনে লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ শিশুকে হামের টিকা দিয়েছে সরকার

অনুমোদন ছাড়া বোতলজাত, চট্টগ্রামে ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ