ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৫ এপ্রিল ২০২৬, ১৪:৩৪

দেশে উৎপাদিত পেঁয়াজ ও রসুনের সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে এবং পচনজনিত অপচয় রোধে বড় উদ্যোগ নিয়েছে সরকার। পেঁয়াজ ও রসুন অধিক উৎপাদনশীল জেলাগুলোতে প্রকল্পের আওতায় মোট ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

জাতীয় সংসদের এই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অধিবেশনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে পেঁয়াজের পর্যাপ্ত উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়। এই সমস্যা সমাধানে কৃষি বিপণন অধিদপ্তর একটি আধুনিক সংরক্ষণ প্রকল্প প্রণয়ন করেছে, যা বর্তমানে কৃষি মন্ত্রণালয়ে পর্যালোচনার অধীনে রয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫-৩০ শতাংশ নষ্ট হয়ে যায় শুধু সঠিক সংরক্ষণের অভাবে। তবে নতুন এয়ার-ফ্লো প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজ ও রসুন ৮ থেকে ৯ মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। এতে অপচয়ের হার মাত্র ২ থেকে ৪ শতাংশে নেমে আসবে। এই অপচয়টুকু রোধ করা সম্ভব হলে বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হবে এবং বাইরে থেকে আমদানির প্রয়োজন হবে না।

রাজবাড়ী জেলাকে পেঁয়াজ উৎপাদনের গুরুত্বপূর্ণ অঞ্চল উল্লেখ করে মন্ত্রী জানান, ইতোমধ্যে পাংশা উপজেলায় ৫০৫টি, কালুখালীতে ২৬০টি এবং বালিয়াকান্দিতে ৪৯৫টি এয়ার-ফ্লো মেশিন স্থাপন করা হয়েছে। নতুন প্রকল্প অনুমোদিত হলে রাজবাড়ীর এই তিন উপজেলায় আরও ৮০০ থেকে ১০০০টি মেশিন আগামী সিজনেই স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

উল্লেখ্য, সংসদ সদস্য হারুন-অর-রশিদ তার প্রশ্নে জানান, সংরক্ষণের অভাবে প্রতি বছর দেশে ৬ থেকে ৭ লাখ মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হয়। ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে একটি মডেল ঘর তৈরি করে সেখানে ৬০০-৮০০ মণ পেঁয়াজ অনায়াসে সংরক্ষণ করা সম্ভব। কৃষিমন্ত্রী এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে দ্রুততম সময়ে প্রযুক্তিগত সহায়তা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

আমার বার্তা/এমই

নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলাদেশের সিলেট

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না

যুদ্ধের কারণে ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সব মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার

কুষ্টিয়ায় পীর হত্যার হুকুমের আসামি জামায়াত নেতা, চার দিনেও নেই গ্রেপ্তার

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় ১০০ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নববর্ষ উদযাপন

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে বাকৃবিতে নতুন সংগঠন

তদন্তে মিলল সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা, হচ্ছেন আসামি

দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের: পুলিশের দাবি

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির ভুমিকা

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: সংসদে কৃষিমন্ত্রী

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ