ই-পেপার শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন

আমার বার্তা অনলাইন
২৪ এপ্রিল ২০২৬, ১০:০২

জাতীয় সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিসভায় ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন এই প্রস্তাবটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদ থেকে পাস হওয়ার পর গেজেট প্রকাশের মাধ্যমেই এমপিদের গাড়ি আমদানির এই সুবিধা রহিত হয়ে যাবে। ১৯৭৩ সালের আদেশের ৩সি অনুচ্ছেদ অনুযায়ী এতদিন তারা এই সুযোগ ভোগ করে আসছিলেন।

সরকারের ভাষ্যমতে, জাতীয় অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে এবং ব্যয় কমাতে এই উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। শুধু গাড়ি সুবিধা নয়, সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। অর্থনৈতিক চাপের মধ্যে থাকা দেশের সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ এবং সরকারি খরচে শৃঙ্খলা আনতেই সরকার এই পথে হাঁটছে।

গাড়ি সুবিধা বাতিলের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ওয়াসার অধীনে নিয়ে আসার প্রস্তাব। প্রশাসনিক ও জনসেবামূলক কাজের সুবিধার জন্য প্রকল্পের কিছু অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও হয়েছে।

এছাড়া জাতীয় চা দিবস পালনের তারিখ পরিবর্তন করেছে সরকার। আগে প্রতি বছর ৪ জুন এই দিবস পালিত হলেও এখন তা আন্তর্জাতিক দিবসের সঙ্গে মিল রেখে ২১ মে নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রণ সংস্থার নেতৃত্বের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর বয়সের যে সীমাবদ্ধতা ছিল, তা বাতিল করা হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের ক্ষেত্রেও।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই সংস্থাগুলোতে যেন দক্ষ, অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিরা দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে পারেন, সেজন্যই বয়সসীমার শর্ত তুলে নেওয়া হয়েছে।

আমার বার্তা/জেএইচ

বাংলাদেশিদের জন্য সহজ চিকিৎসা ভিসা ও কম খরচে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ভারতের

বাংলাদেশিদের স্বল্পব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার

রানা প্লাজা ট্র্যাজেডি: ১৩ বছরেও নিষ্পত্তি হয়নি হত্যা মামলা

১৩ বছরেও হয়নি আলোচিত রানা প্লাজা হত্যা মামলার বিচার। গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য না দেওয়ায় এ

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ ও ওমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী মহামান্য সাইয়্যেদ বদর বিন হামাদ আল

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

চলমান তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য জাতীয় সংসদে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার

মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে : মমতা ব্যানার্জি

বাংলাদেশিদের জন্য সহজ চিকিৎসা ভিসা ও কম খরচে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ভারতের

রানা প্লাজা ট্র্যাজেডি: ১৩ বছরেও নিষ্পত্তি হয়নি হত্যা মামলা

ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে গাড়িচাপায় বাংলাদেশি পর্যটক নিহত

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করা ছাড়াও যেসব সুবিধা পাবেন

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ঢাবিতে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ : সাংবাদিকসহ আহত ১২

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান

এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে: মাহফুজ আলম

হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন

মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের