ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৩:৩৯

বিরোধী দলে থেকেও মুক্তিযুদ্ধের স্মৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন

তিনি জানান, ২০০১ সালে খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকে বিরোধী দলে থেকেও মুক্তিযুদ্ধের স্মৃতি মানুষের কাছে পৌঁছে দিতে স্বাধীনতার পক্ষে কাজ করেছেন তিনি।

মঙ্গলবার (০৫ মে) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, চার দিনব্যাপী ডিসিদের সম্মেলনে আজকে প্রথম সেশনে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবদানগুলো তুলে ধরা হয়েছে। সভায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের যে অবদান সেগুলো আলোচনা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কি কাজ করছে এবং আগামী দিনে কি কাজ করবে সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে আমরা লালন করি, ধারণ করি।

আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধকে জাতির কাছে চির স্মরণীয় করে রাখার জন্য আমাদের সাবেক দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাজ করেছেন। যিনি মাদার অব ডেমোক্রেসি খেতাবেও ভূষিত হয়েছিলেন।

তিনি আরও বলেন, আমরা বিরোধী দলে থেকেও স্বাধীনতাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি। এখনো মুক্তিযুদ্ধের সুফলকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।

আমার বার্তা/এমই

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পশ্চিমবঙ্গে যে সরকারই

প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ করে যাচ্ছি: ফকির মাহবুব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের

তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না: জ্বালানি মন্ত্রী

দেশে তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও

ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী

ভূমির অবৈধ দখল উচ্ছেদ, বৃক্ষরোপণ কার্যক্রম, খেলার মাঠ, পার্ক ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে খাল রক্ষণাবেক্ষণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের হাইকোর্টে জামিন

হামের টিকা কেন দেওয়া হয়নি খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ করে যাচ্ছি: ফকির মাহবুব

তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না: জ্বালানি মন্ত্রী

ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী

ভারত হতে পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য-শিক্ষা ও জ্বালানি খাতে অগ্রগতির তথ্য জানালেন ডা. জাহেদ

নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অন্যদেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বুঝা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ জন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

যমুনা অয়েলের বাড়াবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম 

তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী

১০০টিরও বেশি আসনে কারচুপি, আমরা আবারও ঘুরে দাঁড়াব: মমতা

‘বীরনিবাস’ প্রকল্পের দলীয়করণ ও দুর্নীতি তদন্ত করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক