ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

দ্বিপাক্ষিক উত্তেজনায় বাধাগ্রস্ত সার্কের অগ্রযাত্রা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৬, ১৭:০৮
আপডেট  : ০৬ জুলাই ২০২৬, ১৭:০৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সার্ক গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এর শীর্ষ সম্মেলন প্রক্রিয়া থমকে আছে। এখানে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্বাস পুনঃস্থাপন ও আঞ্চলিক সংহতি নবায়ন: সার্ককে পুনরুজ্জীবিত করার পথ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, সার্ক প্রতিষ্ঠাকালীন রূপকল্পটি স্পষ্ট ছিল। দক্ষিণ এশিয়ার জনগণের চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষাগুলো অভিন্ন, আর তাই তাদের একটি সাধারণ প্ল্যাটফর্ম বা অভিন্ন মঞ্চ প্রয়োজন। এই প্রয়োজনীয়তা আজও প্রাসঙ্গিক। বস্তুত, এটি এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, এটি অস্বীকার করার উপায় নেই যে সার্ক গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। শীর্ষ সম্মেলন প্রক্রিয়া থমকে আছে। রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে। আঞ্চলিক একীকরণ বা সমন্বয় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। দ্বিপাক্ষিক উত্তেজনা এবং অমীমাংসিত বিরোধ বারবার এই সংস্থার গতিশীলতাকে বাধাগ্রস্ত করেছে। সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং এর জন্মস্থান হিসেবে, সংস্থাটির প্রতিষ্ঠাকালীন আদর্শগুলো সমুন্নত রাখতে এবং এর ক্রমশ স্থবিরতা রোধে বাংলাদেশ যথেষ্ট ভূমিকা পালন করেছে কিনা, তা ভেবে দেখার যথেষ্ট কারণ আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, এর চেয়েও বড় কথা, এটি সব সদস্য রাষ্ট্রের জন্য সম্মিলিত আত্মবিশ্লেষণের একটি মুহূর্ত। একবার ভেবে দেখুন, গত চার দশকে, বিশেষ করে গত ১৭ বছরে, আমরা যদি সার্ককে সত্যিই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করতাম এবং এর প্রতিশ্রুতির সঙ্গে ধারাবাহিক অঙ্গীকার ও রাজনৈতিক সদিচ্ছার সমন্বয় ঘটাতাম, তবে দক্ষিণ এশিয়া আজ কতটা দূর এগিয়ে যেতে পারতো। উল্টো, ওই বছরগুলো কেবলই হাতছাড়া হওয়া সুযোগের গল্প হয়ে দাঁড়িয়েছে। সার্ক রাজনৈতিকভাবে সীমাবদ্ধ হলেও প্রাতিষ্ঠানিকভাবে এখনো প্রাসঙ্গিক। এর সনদ বহাল রয়েছে। এর সচিবালয়, বিশেষায়িত সংস্থা এবং আঞ্চলিক কেন্দ্রগুলো এখনো কাজ চালিয়ে যাচ্ছে; এর আইনি কাঠামো, প্রযুক্তিগত নেটওয়ার্ক এবং প্রাতিষ্ঠানিক স্মৃতিভাণ্ডার এখনো আমাদের জন্য উন্মুক্ত রয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজ-এর উপদেষ্টা এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়া স্টাডিজের বিশিষ্ট ভিজিটিং রিসার্চ ফেলো রাষ্ট্রদূত তারিক এ করিম। এ ছাড়া সেমিনারে একটি প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সার্ক ও বিমসটেক) সাবেক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ও কোডার্স ট্রাস্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল হক।

সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সাবেক কূটনীতিক, বেসামরিক ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

আমার বার্তা/এমই

আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন, বর্তমান

নৌ-পুলিশের থানা চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন, সংসদে হাস্যরস

জাতীয় সংসদ অধিবেশনে এক অভিনব ও হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যখন সংরক্ষিত নারী আসনের সংসদ

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

২০২৪ সালের আগস্ট বিপ্লব-পরবর্তী বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের কিছু করার নৈতিক সক্ষমতা নেই: তথ্য উপদেষ্টা

আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

নৌ-পুলিশের থানা চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন, সংসদে হাস্যরস

জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট

জুলাই অভ্যুত্থানে আ.লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে: তথ্য উপদেষ্টা

পুলিশ কেসের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আসছে নতুন নির্দেশনা

এইচএসসির প্রশ্নের গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের

১৭ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে প্রতিমন্ত্রী

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই : চিফ হুইপ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর