ই-পেপার রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির গুরুত্বারোপ

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১৮:০৯
বুধবার ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাৎ। ছবি : আইএসপিআর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।

আজ বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে উভয় দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহায়তার বিষয়ে আলোচনা হয়। এছাড়া, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে উভয় দেশের উল্লেখযোগ্য অবদান এবং আগামীতে বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে তারা মতবিনিময় করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে।

অন্যদিকে, ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও নিবিড় হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

একটি সুন্দর, সমৃদ্ধ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ইতিবাচক সামাজিক বিষয়গুলো জনগণের সামনে আরও বেশি করে

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

বর্তমান বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে সরকার

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে গাজীপুর সিটির পূবাইল

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

দুবাইয়ের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

পরীক্ষার হলে কড়াকড়ি নয়, ক্লাসরুমে চাই শিক্ষকের আন্তরিকতা

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে: শিক্ষামন্ত্রী

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৪৯ জন

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ-ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর