ই-পেপার মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে আবারও অর্থ সহায়তা পাবে স্টার্টআপ

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৬, ১২:২৯
স্টার্টআপ ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে আবার অর্থ সহায়তা দেওয়া হবে

নতুন নতুন স্টার্টআপ ধারণা নিয়ে সরকার কাজ করবে এবং কোনো উদ্যোক্তার প্রথম উদ্যোগ ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে আবার অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্টার্টআপে সরকারি সহায়তা দেওয়া হবে নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে মন্ত্রী বা উপদেষ্টারা থাকছেন না। কমিটি উদ্যোক্তাদের প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থ সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তারা কীভাবে অর্থ সহায়তা বা ঋণ পাবেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। একজন স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, অনেক উদ্যোক্তার ভালো ধারণা থাকলেও ব্যাংকের প্রচলিত নিরাপত্তা বা কাগজপত্রের শর্ত পূরণ করা কঠিন হয়। সেই বাধা দূর করতে নিরপেক্ষ কমিটির মাধ্যমে প্রকল্প যাচাই করে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি সহায়তা জনগণের অর্থ। তাই সম্ভাবনাময় উদ্যোগে অর্থায়নের ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন করা হবে। কোনো ব্যবসা শুরুতেই সফল না হলেও যদি ভবিষ্যৎ সম্ভাবনা থাকে, তাহলে দ্বিতীয়বার অর্থ সহায়তার সুযোগ বিবেচনা করা হবে।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন হয় ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ খাত নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রী ও শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণের আয়োজন করা হয়।

এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, প্রশিক্ষণ, পরামর্শ, বিনিয়োগের সুযোগ ও বিভিন্ন সেবা এক জায়গা থেকে পাওয়ার সুযোগ পাবেন।

আমার বার্তা/এমই

শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য সরকার চেষ্টা করছে: তথ্য উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে জানিয়ে

সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ।

একদলীয় শাসনের আশঙ্কা ঠিক নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ

জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কাজের পরিধি ও নির্বাচনী এলাকা নিয়ে বিরোধী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য সরকার চেষ্টা করছে: তথ্য উপদেষ্টা

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব-উত্তরায় সড়ক অবরোধ

ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে আবারও অর্থ সহায়তা পাবে স্টার্টআপ

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: বিশ্ববাজারে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

ইরানে ফের রাতভর হামলা যুক্তরাষ্ট্রের, দফায় দফায় বিস্ফোরণ

এলডিসির মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন

দলীয় ঐক্য ধরে রাখুন, ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’দের বিষয়ে সতর্ক থাকুন

১৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

বলাকা রিয়েল এস্টেটের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে ইরানের হামলা, বন্ধ হরমুজ প্রণালি

ভারতের লুক ইস্ট পলিসি-মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি

ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ

একদলীয় শাসনের আশঙ্কা ঠিক নয়, সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হতে চায় বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উগ্রবাদ রুখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন রুমিন