ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

বলাকা রিয়েল এস্টেটের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

এ আর মোল্লা:
১৩ জুলাই ২০২৬, ২১:০৮

রাজউকের নকশা নিয়েও মানছে না বলাকা রিয়েল এস্টেট লিমিটেড। অধিক লাভের আশায় নিন্মমানের নির্মাণসামগ্রী দিয়ে নিজেদের মতো নকশা প্রনয়ণ করে ভবন নির্মাণ করছে কোম্পানিটি। সাধারণত প্রতি তলায় রাজউকের নকশায় যে পরিমাণ বর্গফুটের অনুমতি আছে অবৈধভাবে তার চেয়ে অনেক বেশি বর্গফুট নকশা বহির্ভূতভাবে নির্মাণ করে রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে কোম্পানিটি।

অনুসন্ধানে দেখা যায়, কোম্পানিটি পশ্চিম রামপুরা ওয়াবদা রোড উলন মৌজায় একটি ভবন নির্মাণ করছে নকশা অনুযায়ী ভবনটির সম্মুখ (পূর্ব) দিকে সেটব্যাক থাকার কথা ১.৫০ মিটার বাস্তবে আছে ১.৮ মিটার/২.৯০ মিটার/২.৫ মিটার/২.১মিটার ও পশ্চাতে (পশ্চিম) দিকে সেটব্যাক থাকার কথা ১.৫০ মিটার বাস্তবে আছে ১.৪৫ মিটার/০.৭৫ মিটার এবং বামে (দক্ষিণ) দিকে সেটব্যাক থাকার কথা ১.০০ মিটার বাস্তবে আছে ০.৯৫ মিটার/০.৭০ মিটার ও ডানে (উত্তর) দিকে সেটব্যাক থাকার কথা ১.০০ মিটার বাস্তবে আছে ০.৬০ মিটার/০.৭০ মিটার। এমনকি ভবনটিতে যেভাবে যে পরিমাণ ভয়েড রাখার কথা ছিল সেটিও মানা হয়নি। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে, নির্মাণকাজ সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রতিবেদককে জানান, অধিক লাভের আশায় ভবনটিতে নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে শুভঙ্করের ফাঁকি দেয়া হয়েছে। ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া বলাকা রিয়েল এস্টেটের অন্যান্য প্রকল্পের একই অবস্থা যা সরেজমিনে অনুসন্ধানে এসব ঝুঁকিপূর্ণ প্রকল্পের সন্ধান পাওয়া যায়।

বাংলাদেশ ভূমিকম্পের প্রবল ঝুঁকিতে থাকায় ইতিমধ্যে রাজউক বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পদক্ষেপ নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এমন সময় এ ধরনের নাম সর্বস্ব কোম্পানির ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ পরিকল্পিত নগরায়নের বড় বাঁধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এমনকি এ ধরনের নাম সর্বস্ব কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নজির স্হাপন করার তাগিদ দিয়েছেন তারা। নকশা বহির্ভূত ভবন নির্মাণের ব্যাপারে বলাকা রিয়েল এস্টেটের মালিক আশরাফের মোবাইলে ফোন করলে তিনি কোন মন্তব্য না করে অফিসে আসতে বলেন। তবে পশ্চিম রামপুরা এলাকার রাজউকের দায়িত্বশীল কর্মকর্তা আব্দুর রহিম প্রতিবেদককে জানিয়েছেন, ভবনটির ব্যাপারে আমরা অবগত আছি। ইতিমধ্যে ভবনটির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা এগিয়ে নিয়েছি। আশা করছি দ্রুতই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা ভবনটি উচ্ছেদ করবো।

আমার বার্তা/এমই

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

জুন ক্লোজিং নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

যমুনা ব্যাংকে ঝড়ের পূর্বাভাস!

# দুদকের মামলায় ​ফাঁসতে পারে পরিচালনা পর্ষদ # এক বছরে ২৪% আমানত উধাও, ​খেলাপি ঋণ ৬৯৬

দুদকের জালে শ্রীনগর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার 

ঢাকা সিটির  জনবহুল এলাকা কোনাপাড়ার দরবার শরীফ রোডে ছয় কাঠা জমির উপর তিন তলা একটি

ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

অনৈতিক প্রস্তাব দিয়ে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের ইঞ্জিনিয়ার খায়রুলের। রাজধানীকে সুন্দর, সুশৃঙ্খল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের