ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১৪:৫৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্তে জানা গেছে, ঢাকার একটি হাসপাতাল থেকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অনেকের মরদেহ পাশের একটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

চিফ প্রসিকিউটর বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান–সংলগ্ন জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন চিফ প্রসিকিউটর।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রায়েরবাজারের ওই গণকবরে ১১৪টি মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে আটজন জুলাই শহীদের পরিচয় নিশ্চিত হয়েছে। অন্যদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্তে তাঁরা জানতে পেরেছেন, ঢাকার কাছের একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক মরদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় ওই হাসপাতালের তৎকালীন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে তাঁদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।

আমিনুল ইসলাম বলেন, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে যেসব মরদেহের তথ্য পাওয়া গেছে, সেগুলোর পরিচয়ও শনাক্তের চেষ্টা চলছে।

চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তদন্তের অংশ হিসেবে তাঁরা এই গণকবর পরিদর্শন করছেন। এখন পর্যন্ত ৮৩৪ জন জুলাই শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, রায়েরবাজারের পাশাপাশি জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গণকবরও পরিদর্শন করা হবে। ডিএনএ পরীক্ষাসহ বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হবে।

আমার বার্তা/এমই

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৩ আগস্ট) কসোভোর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি)

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (ইএফটিএ)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের