ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৬, ১৩:২৫

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার ভালো বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, যে–ই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে এবং এ ঘটনাকে সরকার কোনোভাবেই উপেক্ষা করবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যে–কোনো কারণে যে ঘটনা ঘটে থাকে, সেটা ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয়, সেটার বিচার হতে হবে।

তিনি বলেন, আমাদের তো মনে আছে কীভাবে তাদেরকে ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং সেখানে ম্যাসাকার হয়েছে। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে, সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, আপনাদের মনে থাকার কথা, তখন বেগম খালেদা জিয়া ছিলেন, তিনি এটার সঙ্গে সংহতিও প্রকাশ করেছিলেন। সুতরাং এই সরকার, এই বিচারটা ঠিকমতো হবে-এটার পথে বাধা হওয়ার কোনো কারণ নেই।

জাহেদ উর রহমান বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে থাকা মানুষ স্নাইপার হয়ে গুলি করে মানুষ মেরেছে হাসিনাকে বিপদে ফেলার জন্য-এরকম একটি ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে। দ্যাটস আটারলি রং। টাইপ ৫৬ এসকেএস এখন সার্চ করুন আপনারা। এই রাইফেলের বুলেট কী? এই রাইফেলটার চেহারা দেখেন সার্চ করে, দেখবেন এটা পুলিশের হাতে আপনি সকাল-বিকেল দেখেছেন, আমরা এটাকে চায়নিজ রাইফেল বলেছি। ইট ইজ এনিম্যাটিক সার্টেন।

উপদেষ্টা বলেন, পুলিশের কাছে লেথাল ওয়েপন ছিল। বিজিবির কাছে তো ছিলই, বিজিবি গুলি করার ছবি আছে, পুলিশের লেথাল ওয়েপন টাইপ ৫৬ রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন। সেটারই গুলি এটা হয়েছে। সুতরাং মানে ওই যে তদন্ত, তদন্ত বলতে সো-কল্ড যে তদন্ত ইন্ডিকেট করা হয়, সে তদন্তের কিছু নাই।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে এই সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য। তিনি দায়িত্ব ছাড়ার পর, দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগ বা আইনগত বিষয়ে প্রয়োজন হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

তিনি বর্তমান বিদায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে এ মন্তব্য করছেন না বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি আরও জানান, এটি একটি সাধারণ সাংবিধানিক ব্যাখ্যা। এ বিষয়ে যে বিভ্রান্তি ছিল, তা দূর হবে।

আমার বার্তা/এমই

ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম ও হত্যার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সরকার জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে বলে

রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, লাভজনক করার আশা সরকারের

বাংলাদেশ রেলওয়ের আয় উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে এবং ভবিষ্যতে এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য

আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

তাহিরপুরের প্রত্যন্ত এলাকায় স্কুলে পড়িয়ে প্রশংসায় ভাসছেন ববি হাজ্জাজ

রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, লাভজনক করার আশা সরকারের

আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

সরোয়ার আলমগীর নিয়ে রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর আদেশ বুধবার

শুধু আইন বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার