ই-পেপার মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১২:০৫

জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে জানাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কথা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে।

তিনি বলেন, জাদুঘরের ব্যবস্থাপনায় যে সমস্যাটি তৈরি হয়েছিল, তার মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ফলে উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করায় ব্যবস্থাপনায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল।

তথ্য উপদেষ্টা বলেন, এখন জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য তুলে ধরতে সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আজ জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার

কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

  এক দি‌নের ব‌্যবধা‌নে বাংলা‌দেশ সরকা‌রের উচ্চ পর্যা‌য়ে তিন‌টি বৈঠক সম্পন্ন ক‌রে নয়া‌দি‌ল্লি‌ গে‌ছেন ঢাকায় নিযুক্ত

৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে দেশ

দেশের ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল ১৯৯১ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকায় ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

দুর্গম এলাকার ৩০০ বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক ছাত্রনেতা

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসি

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন, শীর্ষ পদে নতুন নিয়োগ

কোস্ট গার্ডের সংকেত অমান্য করে পালানো নৌকায় মিলল ১২ কোটি টাকার ইয়াবা

পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, সুবিধা হারাচ্ছেন আরও হাজারো মানুষ

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ জন

কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩২, আহত ৫৭০

৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে দেশ

চট্টগ্রামে ১৫ দিনে গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়ার কথা, দেওয়া হয়েছে অর্ধেক

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান