ই-পেপার মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১১:৫৭

বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এই সিরিজ আয়োজনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেদের মধ্যে আলোচনা করেছেন বলেও জানা গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুই দেশের এই আলোচনার বিষয়ে অবহিত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে ভারতীয় হাইকমিশনারের। এ নিয়ে আমিনুল বললেন, 'ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে, তারাও খুব আশাবাদী। গত বিশ্বকাপ থেকে যে দোটানা তৈরি হয়েছে তা খুব দ্রুতই সমাধান করতে পারব। এখন পর্যন্ত আশাবাদী, বাংলাদেশ-ভারত সিরিজটি দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আলোচনা হয়েছে এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারব।'

এই সিরিজটি নিয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানালেন আমিনুল, 'আমরা বিষয়টি দ্রুত সমাধান করতে চাই। আমি আশা করি স্পোর্টসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখব। যে দোটানা তৈরি হয়েছে তা স্মুথলি রান করতে চাই।'

'আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললাম। তিনি অত্যন্ত আশাবাদী। তিনি ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। খুব ইতিবাচকভাবে তিনি বলেছেন, আমরা দ্রুতই ভারত-বাংলাদেশ সিরিজ, কীভাবে দ্রুত খেলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি...।'

পরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘গত বিশ্বকাপকে কেন্দ্র করে বিগত সরকার যে হটকারি সিদ্ধান্ত নিয়েছে, হঠাৎ করে বিশ্বকাপ খেলতে না যাওয়া, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি মেনে নিতে পারি না। এটা সঠিক হয়নি। এটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে দোটানা তৈরি হয়েছে… আমি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারাও ভারতীয় হাইকমিশন থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন।’

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ

ভিডিও প্রযুক্তিকে সুপ্রতিষ্ঠিত করতে একটি বড় পদক্ষেপ নিলো ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। ক্লিয়ার

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার

আসিয়ান ঢাকা কমিটি গলফ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত 

বাংলাদেশে নিযুক্ত আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহের মিশন প্রধানদের সমন্বয়ে গঠিত আসিয়ান ঢাকা কমিটি (এডিসি) শনিবার, ৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

দুর্গম এলাকার ৩০০ বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক ছাত্রনেতা

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসি

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন, শীর্ষ পদে নতুন নিয়োগ

কোস্ট গার্ডের সংকেত অমান্য করে পালানো নৌকায় মিলল ১২ কোটি টাকার ইয়াবা

পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, সুবিধা হারাচ্ছেন আরও হাজারো মানুষ

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ জন

কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩২, আহত ৫৭০

৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে দেশ

চট্টগ্রামে ১৫ দিনে গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়ার কথা, দেওয়া হয়েছে অর্ধেক

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

দেশের বাজারে আজ আবারও বাড়ল স্বর্ণের দাম