ই-পেপার শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. মো. খায়রুল আর নেই

আমার বার্তা অনলাইন:
২১ আগস্ট ২০২৬, ১৬:৩০

জনস্বাস্থ্য, পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) এবং মুক্তিযুদ্ধবিষয়ক বিশিষ্ট গবেষক ও লেখক, ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. মো. খায়রুল ইসলাম আর নেই। আজ (শুক্রবার) ভোরে রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশের জনস্বাস্থ্য ও ওয়াশ খাতের অগ্রযাত্রায় ডা. খায়রুলের অবদান ছিল অসামান্য। প্রজ্ঞা, দূরদৃষ্টি, নেতৃত্ব, সদালাপ এবং দেশের প্রতি গভীর দায়বদ্ধতায় তিনি হয়ে উঠেছিলেন এ খাতের এক অনন্য পথপ্রদর্শক ও প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। দেশের পানি ও স্যানিটেশন খাতের উন্নয়নে তিনি কয়েক দশক ধরে নিবিড়ভাবে কাজ করেছেন। চলতি মাসেই ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টরের পদ থেকে তার অবসর নেওয়ার কথা ছিল।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করে ডা. মো. খায়রুল ইসলাম পরবর্তী সময়ে নিপসম ও বোস্টন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জনস্বাস্থ্য, স্বাস্থ্যব্যবস্থা ও সামাজিক নানা বিষয়ে তিনি নিয়মিত গবেষণা ও লেখালেখি করেছেন। দেশে ও বিদেশে তার একাধিক বই প্রকাশিত হয়েছে। তিনি ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ’ বইয়ের সম্পাদনা পরিষদের সদস্য ও প্রদায়ক ছিলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস সংরক্ষণেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের সঙ্গে পাঁচ বছরের গবেষণার ভিত্তিতে তিনি যৌথভাবে রচনা করেন ‘মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস’, যা ২০২২ সালে প্রকাশিত হয়।

ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ‘ডা. খায়রুলের প্রয়াণ বাংলাদেশের জনস্বাস্থ্য ও ওয়াশখাতের জন্য এক অপূরণীয় ক্ষতি। সবার কাছে তিনি শুধু একজন সহকর্মী বা নেতা ছিলেন না; তিনি ছিলেন একজন মেন্টর ও পথপ্রদর্শক। তার জ্ঞান, বিনয়, মানবিকতা ও নেতৃত্ব থেকে অসংখ্য মানুষ শিখেছেন, অনুপ্রাণিত হয়েছেন এবং নিজেদের পথ খুঁজে পেয়েছেন।’

প্রয়াত ডা. মো. খায়রুল ইসলামের একমাত্র পুত্র অর্ক অস্ট্রেলিয়া থেকে দেশে আসছেন। আগামীকাল (শনিবার) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণ এবং রাজধানীর সব নদী সরকার সংস্কার করবে বলে জানিয়েছেন

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

ভারতের কাছে বড় হারের পর শ্রীলঙ্কা দলে দুই নতুন মুখ

ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. মো. খায়রুল আর নেই

ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সোলার প্যানেল ব্যবহারে এসি-ফ্রিজ চালানো যায়?

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

মোহাম্মদপুরে সন্ত্রাসী চুয়া সেলিম, বোমা রতন ও জয় গ্রেপ্তার

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে গ্রেপ্তার বাবুল মিয়ার স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

আমবাগান থেকে শ্যুটারগান-বুলেট ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬ জন

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

রাষ্ট্রের আমানত রক্ষা, ন্যায়-জবাবদিহি ও বাংলাদেশের নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা