ই-পেপার শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

ভারতের কাছে বড় হারের পর শ্রীলঙ্কা দলে দুই নতুন মুখ

আমার বার্তা অনলাইন:
২১ আগস্ট ২০২৬, ১৬:৪১

ভারতের কাছে প্রথম টেস্টে ১৬৫ রানে হারের পর দলে বড় পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। কলম্বোতে রোববার দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে দুই নতুন মুখ কামিল মিশারা ও সাহান আরাচিগেকে।

গল টেস্টে ফিল্ডিংয়ের সময় পাওয়া চোট নিয়ে আগেই ছিটকে গেছেন দিনেশ চান্ডিমাল। ১৪ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার নিশান মাদুশকা, স্পিন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও বাঁহাতি সিমার দিলশান মাদুশাঙ্কা।

সাদা বলে ক্যারিয়ার সেরা সময় পার করণে মিশারা। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ৪১১ রান করেছেন। মেজর লিগ টি-টোয়েন্টিতে ননডেস্ক্রিপটস ক্রিকেট ক্লাবের হয়ে ৭২ বলে করেন ১৪৫। শেষবার লাল বলের ক্রিকেট খেলেছেন এপ্রিলে নিউজিল্যান্ড এ দলের হয়ে। শ্রীলঙ্কা এ দলকে ইনিংষ ব্যবধানে জেতাতে ১৭৪ বলে করেন ১৬৮ রান।

প্রথম টেস্টে ভারতের বাঁহাতি স্পিন জুটি মানব সুথার ও রবীন্দ্র জাদেজা যে ক্ষত তৈরি করেছিলেন, মিশারা বাঁহাতি ব্যাটার হিসেবে তা কাটিয়ে উঠবেন বলে আশা। লাহিরু উদারার সঙ্গে ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

আরেক নতুন মুখ আরাচিগে। এই ব্যাটিং অলরাউন্ডার এলপিএলে ১০ ইনিংসে ২৪০ রান করেছেন। মেজর লিগ টি-টোয়েন্টিতে এনসিসি-র হয়ে ২৭ বলে অপরাজিত ছিলেন ৬১ রানে। ডানহাতি এই অফব্রেকার ৮৫ প্রথম শ্রেণির ম্যাচে ৬৩ উইকেট নিয়েছেন। ওই ম্যাচগুলোতে ৩৭.৯৫ গড়ে ৪৩৬৫ রান করেছেন। শেষবার লাল বলের ক্রিকেটে তিনি খেলেছেন এপ্রিলে ভারত এ দলের বিপক্ষে। শ্রীলঙ্কা এ দলের নেতৃত্বে থেকে প্রথম ইনিংসে ২০৭ বলে ১২৭ রান করেছিলেন।

চান্ডিমালের স্থলাভিষিক্ত হিসেবে দলে তিনি পাসিন্দু সুরিয়াবান্দারার সঙ্গে ভূমিকা রাখবেন। কনকাশন সাব হিসেবে তিনি প্রথম টেস্টে অভিষিক্ত হন।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের স্কোয়াড

লাহিরু উদারা, কামিল মিশারা, পাসিন্দু সুরিয়াবান্দারা, কামিন্দু মেন্ডিস (সহঅধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), সাহান আরাচিগে, সোনাল দিনুশা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), কেশারা নুবান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্ডো ও বিশ্ব ফার্নান্ডো।

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শোচনীয় হার দেখেছিল অস্ট্রেলিয়া। ৯ উইকেটের ইতিহাসগড়া জয়ে ক্রিকেটবিশ্বকে লাল

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে। দ্বিতীয় টেস্টের আগে তারা

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে।

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে যে কারণে সতর্ক করলেন ডোনাল্ড

বাংলাদেশের ডাগআউটে তিনি এখন অতীত। তারপরও সাবেক শিষ্যদের খেলা কখনো মিস করেন না। কদিন আগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

ভারতের কাছে বড় হারের পর শ্রীলঙ্কা দলে দুই নতুন মুখ

ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. মো. খায়রুল আর নেই

ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সোলার প্যানেল ব্যবহারে এসি-ফ্রিজ চালানো যায়?

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

মোহাম্মদপুরে সন্ত্রাসী চুয়া সেলিম, বোমা রতন ও জয় গ্রেপ্তার

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে গ্রেপ্তার বাবুল মিয়ার স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

আমবাগান থেকে শ্যুটারগান-বুলেট ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬ জন

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

রাষ্ট্রের আমানত রক্ষা, ন্যায়-জবাবদিহি ও বাংলাদেশের নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা