ই-পেপার রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৬, ১১:২৫

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার হুথি হামলার তীব্র ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ওই হামলায় দুজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুসহ অনেকের মৃত্যু হয়েছে। অসংখ্য আহত হয়েছে; যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মৃত এবং আহত বাংলাদেশিদের বিবরণ পেতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার সুবিধার্থে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশি নিহতদের পরিবারসহ শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানায় বাংলাদেশ এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করে। বেসামরিক জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য এবং অবিলম্বে বন্ধ করা উচিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই হামলার মুখে বাংলাদেশ সৌদি আরব সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ অবিলম্বে যুদ্ধ বন্ধ, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষা এবং সংলাপ ও কূটনৈতিকতার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।

মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার কারণে বাংলাদেশ

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে তাঞ্জানিয়া থেকে রোববার (১১ অক্টোবর) ঢাকায়

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ভুল ধারণা কেটে গেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটররা ই-রিটার্ন দাখিল করবেন যেভাবে

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, অভিজ্ঞ তারকার শূন্য’র রেকর্ড

হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

ভিএআরের সিদ্ধান্তে লা লিগায় প্রথমবার ঘটল এমন ঘটনা

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

যুক্তরাষ্ট্রে গুলি করে দুই শিশু ও অন্তঃসত্ত্বাসহ ৮ জনকে হত্যা

সৌদি বিমানবন্দরে হামলায় ট্রাম্পের ক্ষোভ, যুদ্ধে যোগদানের ইঙ্গিত

মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

সৌদি বিমানবন্দরে প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’