ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক

আমার বার্তা অনলাইন:
১৮ অক্টোবর ২০২৬, ১১:২৬

‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’ শিরোনামে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এতে তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধাওয়া করতে দেখা গেছে।

ঢাকার গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযান’ চলাকালে এটি ধারণ করা বলে ভিডিওতে দাবি করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিমন্ত্রী নিজে ভিডিওগুলো প্রকাশ করেন।

ভিডিওতে আগ্নেয়াস্ত্রের কিছু অংশ ঝাপসা করে দেওয়া হয়েছে। এতে দেখা যায়, ইশরাকসহ কয়েকজন একটি গাড়ি থেকে নেমে একদল লোককে ধাওয়া করছেন।

এসময় ইশরাক ও আরেক ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। একপর্যায়ে ওয়াকিটকিতে কথা বলতে বলতে ইশরাককে ‘দাঁড়া’ বলে চিৎকার করতে শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর কথা হবে বলেও তাকে বলতে শোনা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, সেখানে উপস্থিত আরেক ব্যক্তি কয়েকজনের দিকে আগ্নেয়াস্ত্র তাক করছেন। তিন এক ব্যক্তিকে লাথি মারেন। ইশরাকের সঙ্গে থাকা কয়েকজন অন্তত তিনজনকে আটক করেন। অন্য একটি ভিডিওতে পুলিশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে, এমন দৃশ্য দেখা যায়।

ইশরাকের ফেসবুক পোস্ট অনুযায়ী, গেন্ডারিয়া রেললাইনের কাছে ‘মাদকের আস্তানা’ লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাকের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রীর দেহরক্ষী পুলিশকে জানান, কয়েকজন মাদকসেবীকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টহল দল পাঠাই। সেখান থেকে ছয় জনকে আটক করা হয়েছে।’

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা ইশরাকের হাতে আগ্নেয়াস্ত্র দেখেছিলেন কি না জানতে চাইলে ওসি বলেন, তিনি সেখানে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসা করেছিলেন। তবে তারা কেউই প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র দেখেননি বলে তাকে জানিয়েছেন। ওসি আরও বলেন, ‘তবে ভিডিওতে তার হাতে অস্ত্র আমিও দেখেছি।’

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, জীবন বা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি হলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যেতে পারে। তবে অন্যদের মধ্যে ভয় বা অস্বস্তি তৈরি হয়, এমনভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিষিদ্ধ।

২০২৫ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি আত্মরক্ষার জন্য তার লাইসেন্সে অন্তর্ভুক্ত আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার করতে পারেন।

নীতিমালায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীরা ইউনিফর্ম ছাড়া জনসমক্ষে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে পারবেন না।

দেশীয় প্রতিরক্ষা শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও আধুনিক হিসেবে গড়ে

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সফরে আসার আগে ক্যারিবীয় স্কোয়াডে পরিবর্তন

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন

গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক

দেশীয় প্রতিরক্ষা শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু

অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির ২ নেতা

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ ভক্ত নিহত

১৮ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ