ই-পেপার সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ডিএমপিতে ৯ এসির পদায়ন, একজনের বদলির আদেশ বাতিল

আমার বার্তা অনলাইন:
১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এক কর্মকর্তার পূর্ববর্তী বদলির আদেশ বাতিল করেছে ডিএমপি প্রশাসন।

গতকাল রোববার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়।

আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নের পাশাপাশি একজন কর্মকর্তার বদলির আদেশ বাতিলের কথা জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, পেট্রোল-মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগ থেকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের প্রশাসন শাখায় পদায়ন করা হয়েছে। ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের মুহা. জাহিদ হাসানকে ট্রাফিক-লালবাগ জোনে পদায়ন করা হয়েছে।

উত্তরা বিভাগের পেট্রোল রকিবুল হাসান সাকিবকে ট্রাফিক-উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে পদায়ন করা হয়েছে। ডিএমপির এম. এম. তারিক-উল্লাহকে আইসিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিএমপির মোহাম্মদপুরের মো. রাইসুল ইসলামকে মোহাম্মদপুর-পেট্রোলে, ডিএমপির মো. শাহিন আলম শাওনকে পেট্রোল-উত্তরা পশ্চিমে, ডিএমপির মো. মাজহারুল ইসলামকে পেট্রোল-লালবানে, ডিএমপির শাওন রেজাকে পেট্রোল-রমনা এবং ডিএমপির মো. আশিকুর রহমানকে পেট্রোল-পল্লবী ইউনিটে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, গত ৪ অক্টোবর জারি করা এক আদেশে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ওয়ারী) মো. শামসুল আলম খানকে ট্রাফিক-লালবাগ জোনে বদলি করা হয়েছিল। নতুন আদেশে তার ওই বদলির আদেশ বাতিল করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী

বিএনপি একাত্তরের মতো জুলাইকেও ধারণ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তাই জুলাইয়ে আহতদের

মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের ছয়টি

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো জাপান

বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। দুই দেশের মধ্যে কর্মসংস্থানসংক্রান্ত নতুন চুক্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী

উৎসব কোনও নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ নয়: রিজভী

মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

ডিএমপিতে ৯ এসির পদায়ন, একজনের বদলির আদেশ বাতিল

বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা

গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি পাওয়া যাবে: রাশেদ খান

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো জাপান

জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯

ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন: ইশরাক হোসেন

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স: গ্রেপ্তার ২৪০০, আহত সহস্রাধিক পুলিশ

দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

১৯ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

প্রবারণা পূর্ণিমা ঘিরে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত