ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি সম্পাদক পরিষদের

আমার বার্তা অনলাইন:
১৮ অক্টোবর ২০২৬, ১৫:১৮

সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের হত্যাকাণ্ডে ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১৮ অক্টোবর) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, এ হত্যাকাণ্ড শুধু একজন নাগরিকের জীবন কেড়ে নেওয়ার ঘটনা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর ভয়াবহ আঘাত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সম্পাদক পরিষদ নিহত সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে তাঁর সহকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে সংগঠনটি।

বিবৃতিতে হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক, ব্যক্তিগত কিংবা সাংবাদিকতাসংশ্লিষ্ট বিরোধ ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানানো হয়। এ ছাড়া হত্যার আগে কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

সংগঠনটি বলেছে, হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা প্রভাব-প্রতিপত্তি যা-ই হোক না কেন, কাউকেই দায়মুক্তি দেওয়া যাবে না।

বিবৃতিতে আরো বলা হয়, কোনো প্রভাবশালী মহলের চাপে তদন্ত বাধাগ্রস্ত হলে কিংবা অপরাধীরা পার পেয়ে গেলে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটির মতে, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে, হামলা চালিয়ে কিংবা হত্যা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।

এ ছাড়া স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার পক্ষে ঐক্যবদ্ধ হতে গণতান্ত্রিক শক্তি, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধের ওপর গুরুত্বারোপ করে সম্পাদক পরিষদ বলেছে, লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সত্য প্রকাশের অধিকার রক্ষায় কোনো আপস করা যাবে না।

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন।

রাজনৈতিক পরিবেশ ও মতামত প্রকাশে উন্নতি, তবে সীমিত সংস্কারে যুক্তরাজ্যের উদ্বেগ

২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখতে হবে বলে

যুব উন্নয়নের আলোচিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর পুনরায় নেওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি সম্পাদক পরিষদের

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

রাজনৈতিক পরিবেশ ও মতামত প্রকাশে উন্নতি, তবে সীমিত সংস্কারে যুক্তরাজ্যের উদ্বেগ

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী

বাগেরহাটে ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুব উন্নয়নের আলোচিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

তৃণমূল স্তরে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্ছে জানাজা

বিএনপি অফিসে হামলা: পল্টন থানার মামলায় সুলতান মনসুর গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন

সওজের ছাদে বড় চমক, উৎপাদন হবে বিপুল বিদ্যুৎ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী-প্রতিমন্ত্রী

রান্নার সরঞ্জামে লুকানো ৫৬৬ গ্রাম সোনা, ধরা পড়লো শাহ আমানত বিমানবন্দরে

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ