ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

আন্দোলনকারীদের সরকারের অংশ হওয়া উচিত হয়নি: আলাল

আমার বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৪

ছাত্র-জনতার আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন, তাদের কারও বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকারের অংশ হওয়ার ফলে তারা বাইরে থেকে যে চাপ সৃষ্টি করতে পারতেন, তা অনেকাংশেই এখন কমে গেছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে যদি যুদ্ধ বলি, সেই যুদ্ধে কে জয়ী হয়েছে তার মধ্যে আরও একটি বিবেচ্য বিষয় হলো কে থাকবে কে থাকবে না। তারপর বিবেচ্য হলো যদি কেউ থাকে কোন পূর্বশর্তের ভিত্তিতে থাকবে।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ও তাদের সঙ্গে যারা জোটবদ্ধ ছিল, তাদের কাছ থেকে সাধারণ মানুষ একটি বিবৃতি আশা করেছিল। যে আমরা অনুতপ্ত, আমরা অন্যায় করেছি, আমরা ক্ষমা চাচ্ছি। যারা আওয়ামী লীগের নিরব সমর্থক তারাও সেটা আশা করেছিলেন, যে আগস্ট থেকে জানুয়ারি এই ছয় মাসে অন্তত ছয় জন নেতা প্রকাশ্যে, অডিও বা ভিডিওতে ক্ষমা চাইবে। কিন্তু তাদের মধ্যে সেই চেতনা আসেনি।

তিনি আরও বলেন, যাদের মধ্যে সেই চেতনা আছে তাদেরকে নিয়ে ঐক্যের চিন্তা করতে হবে। তারপর কে যুক্ত হবে, কে হবে না সেটা সময় বলে দিবে।

এ সময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, শিক্ষাবিদ, ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল (অব) আমিনুল করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. স্নিগ্ধা রিজওয়ানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় লেখক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান মূল প্রবন্ধ পাঠ করেন।

আমার বার্তা/জেএইচ

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আনুষ্ঠানিক আবেদন

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি

পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

ভারতের পশ্চিমবঙ্গে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর