ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না

রাশেদ খান
আমার বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৫, ২১:২৯

একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেছেন, চব্বিশ আমাদের হাতে আরেকটি সুযোগ তৈরি করে দিয়েছে। এইবার যদি আমরা গড়তে না পারি তাহলে এই গণঅভ্যুত্থান অতীতের বিপ্লবের মতো ব্যর্থ হবে। স্পষ্ট করে বলতে চাই, একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না।

বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দেন রাশেদ খান। তার আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংস্কার ব্যতীত নির্বাচন সম্ভব নয়—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘নাহিদ ইসলামের ওপরে মানুষ আস্থা, বিশ্বাস ও ভরসা রেখেছিলেন। তিনি উপদেষ্টা হয়েছেন। গণহত্যার বিচার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। কিন্তু সেটি না করে পদত্যাগ করে দল গঠন করেছেন। আগামীতে এই দলকে ক্ষমতায় নিয়ে যাওয়াকেই তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন।’

তিনি আরও বলেন, ‘সরকারে থেকে যে কাজ করা যায়, সরকারের বাইরে এসে সে কাজগুলো করা যায় না। নাহিদ ইসলাম এখন যে কথাগুলো বলছেন গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার...তার কাছে আমার প্রশ্ন, আপনি কেন রাষ্ট্র সংস্কার করলেন না, আপনি কেন গণহত্যার বিচার করলেন না, আপনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পদত্যাগ করলেন। আপনারা ছাত্র উপদেষ্টারা যখন শপথ নিলেন, তখন আপনারাই বলেছিলেন যারা উপদেষ্টা পথে গেলেন তারা আগামীতে নির্বাচন করতে পারবেন না। এখন সব ভুলে গেছেন।’

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে রাশেদ খান বলেন, ‘চীন থেকে ফিরে আপনি জাতীয় সংলাপের আহ্বান করুন। সেই জাতীয় সংলাপে সব দল যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের মতামত নেবেন। আমরাও দেখতে চাই কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। কারা রাষ্ট্র সংস্কার চায় না, কারা গণহত্যার বিচার চায় না।’

এসময় গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি

পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

ভারতের পশ্চিমবঙ্গে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ