ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি: মুজিবুর রহমান

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৫, ১৩:৩৬
আপডেট  : ০৬ জুলাই ২০২৫, ১৩:৪৩

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন আয়োজন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটির আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সভায় তিনি বলেন, 'জাতীয় সংসদ হলো রাষ্ট্র পরিচালনার মেরুদণ্ড। এই নির্বাচনে কোনো বিশৃঙ্খলা বা ত্রুটি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই তার আগে স্থানীয় নির্বাচন আয়োজন করে নির্বাচনী ব্যবস্থার বাস্তব পরীক্ষা জরুরি।'

মুজিবুর রহমান আরও বলেন, 'একটি রেলগাড়ির সামনে ইঞ্জিনের আগে কিছু মালবাহী বগি থাকে, যাতে দুর্ঘটনা ঘটলেও ইঞ্জিন অক্ষত থাকে। জাতীয় সংসদ ঠিক যেন সেই ইঞ্জিন—সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে পুরো ব্যবস্থাকে যাচাই করা দরকার।'

তিনি বলেন, 'স্থানীয় নির্বাচন যদি বিতর্কিতও হয়, তাতে জাতীয় রাজনীতির তেমন ক্ষতি হয় না। কিন্তু জাতীয় নির্বাচন ভেস্তে গেলে তার প্রভাব সর্বত্র পড়বে।'

এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ‘গণতন্ত্রবিরোধী চরিত্র’ বজায় রাখার অভিযোগ তুলে মুজিবুর রহমান বলেন, 'যারা আগের শাসকদের পদলেহন করেছে, তারা গণতন্ত্রের ধার ধারেনি। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় এদের রাজনীতি থেকে বিদায় নিতে হবে। দেশে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি আর বরদাস্ত করা হবে না।'

তিনি জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধীদের বিচার এবং নির্বাচনী ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নের ওপরও জোর দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, 'জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ একদা শোষকের হাত থেকে মুক্তি পেয়েছিল। কেউ যদি আবার জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তবে নতুন করে আবারও জুলাইয়ের উত্তাল সময় আসবে।'

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

আমার বার্তা/এল/এমই

ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এই

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

জুলাই জাতীয় সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি এবং এই সনদকে দলীয় ইশতেহারে পরিণত

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

সংসদে পাস হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা কর্পোরেশন আইনের সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, হেলপার নিহত

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বেপরোয়া গতির ট্রাকচাপায় ৭ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত

সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় অন্তর্বর্তী সরকার

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে: নাহিদ

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ২৩ পদেই জয়ী বিএনপিপন্থি প্যানেল

বৃষ্টির মরদেহ শনাক্ত করলো ফ্লোরিডা পুলিশ

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, নিহত ১৪

দেশের ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত