ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে অব্যাহতি

আমার বার্তা/এল/এমই
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪

নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে এবং দুইজনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- সদ্য ঘোষিত সেনবাগ উপজেলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন খোন্দকার ও সদস্য দলিলুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য ও দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম হোসেন খোন্দকার এবং সদস্য দলিলের রহমানকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আরেক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নান লিটন এবং সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারুক বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

নোটিশে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর কমিটি গঠন বিষয়ে জেলা নেতৃত্বকে জড়িয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করেছেন এবং জেলা কমিটির বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। এসব কর্মকাণ্ড সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি।

নোটিশে তাদের আগামী তিন দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না দিলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

আমার বার্তা অনলাইন:

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয়

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি