ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ইসিকে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দিতে বললেন নাহিদ

আমার বার্তা অনলাইন:
০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২০
আপডেট  : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়—এমন সময়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি অসুস্থ রয়েছেন। এছাড়া রাজনৈতিক একটি সংকট রয়েছে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়‌—আমরা কমিশনকে এ কথা বলেছি।‎‎

তফসিল প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, তফসিল কবে ইসি আমাদের সুস্পষ্টভাবে জানায়নি। তবে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ইসি তফসিল দেবে। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের উদ্বেগ এখনো রয়েছে। পুরনো প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা এটির বিরোধিতা করেছি। আমরা বলেছিলাম, সংস্কার প্রস্তাবনা অনুযায়ী কমিশন গঠিত হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই। যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে, সেজন্য আমরা আর সে বিষয়ে কঠোর হইনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের ক্যাপাসিটি নিয়ে কিন্তু সবসময় উদ্বেগ জানিয়ে আসছি। বিগত বছরগুলোতে অনেক দুর্নীতিবাজ অফিসার কাজ করেছে, এই কমিশনেও তারা এখনো রয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আছে। আমরা সে বিষয়টিও কমিশনকে বলেছি।

এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকে ইসির নিবন্ধন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত দল হিসেবে এখন থেকে কাজ করছে। নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকে দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। অত্যন্ত কম সময়ে তারা সব শর্ত পূরণ করেছে। আমি এনসিপির নেতাকর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

নাহিদ ইসলাম আরও বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমরা নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ পেয়েছি। শাপলা কলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশ নেবে, ইনশাআল্লাহ্। আশা করছি, শাপলা কলি প্রতীক নিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে যেতে পারবো।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা জোটের নির্বাচনেও দলীয় প্রতীকে ভোট করার বিধান রেখে আরপিও সংশোধনকে সাধুবাদ জানিয়েছি। আমরা মনে করছি, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এ নিয়মটি প্রয়োজন। প্রতিটি দলকে তার নিজস্ব প্রতীক ও আদর্শে রাজনীতি করা উচিত। ভোটে কোনো দলের সঙ্গে জোট বা সমঝোতা হলেও প্রতীক আলাদা হওয়া উচিত।

‘কিন্তু আমরা দেখে আসছি, এই বিধানটি বাতিল করার জন্য একটি দলের পক্ষ থেকে সরকার, নির্বাচন কমিশন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে। কারণ, তারা জোটের সঙ্গীদের নিয়ে একটি মার্কায় নির্বাচন করতে চায়। আমরা এর বিরোধিতা করেছি’- বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই-বাছাই করতে এবং কোনো ভুল থাকলে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে বলেছি। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি যেন না হয় সে বিষয়ে কমিশনকে কঠোর হতে এবং আইন ভঙ্গকারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি।

তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। সব দলের আরেকটি কমন চাওয়া হলো- নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকে, যা নিয়ে বিভিন্ন দলের মতো আমাদেরও উদ্বেগ রয়েছে। ডিসি-এসপিদের বদলি বিষয়ে কমিশন যেন খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এসব ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকলে সেটা নির্বাচনেও প্রভাব বিস্তার করবে।

গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণভোটের একটি প্রশ্ন ও চারটি ভাগ যেন সঠিকভাবে প্রচার করা হয় কমিশনকে আমরা সেটা বলেছি। এটি যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে তথ্যটি পৌঁছাবে না।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু