ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

প্রশাসন কঠোর না হলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে: জাপা মহাসচিব

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬, ১৪:০৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন কঠোর না হলে ‘মানহীন’ নির্বাচনের আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, ‘মব’ ও ‘ট্যাগিংয়ের’ ভয়ে অনেক রিটার্নিং কর্মকর্তা তাদের স্বাধীন বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী জানান, জাতীয় পার্টির ১৩ জন প্রার্থীর আপিলের মধ্যে ১১ জনই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ কুমিল্লা-১ আসনের সৈয়দ মোহাম্মদ ইফতেকার আহসান এবং বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নার আপিলও গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।

তিনি বলেন, মনোনয়ন জমার সময় রাজনৈতিক উত্তেজনা ও অস্থিতিশীল পরিবেশের কারণে প্রার্থীরা অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে কাগজপত্র প্রস্তুত করতে পারেননি। অতীতে যেসব ছোটখাটো ভুল সংশোধনের সুযোগ দেওয়া হতো, এবার তা না করে কারিগরি অজুহাতে গণহারে মনোনয়ন বাতিল করা হয়েছে।

সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়গুলো তুলে ধরে তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তারা মূলত মবের ভয় ও ট্যাগিংয়ের কারণে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। কেউ আইন অনুযায়ী সিদ্ধান্ত নিলেই তাকে ‘দোসর’ আখ্যা দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। এতে প্রশাসনের আত্মবিশ্বাস ভেঙে পড়েছে।”

তিনি আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একধরনের দ্বিধা ও ধীরগতি লক্ষ করা যাচ্ছে। পর্যাপ্ত সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনসহ প্রশাসন কঠোর না হলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে।

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখলের ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, তফসিল চলাকালে এমন ঘটনা ঘটলেও প্রশাসন তা ঠেকাতে ব্যর্থ হয়েছে। দলের সাংগঠনিক অবস্থা নিয়ে তিনি বলেন, বিভক্তি থাকলেও মূল অংশটি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রায় ২২০ থেকে ২৪০টি আসনে জাতীয় পার্টি নির্বাচনে লড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোটের মাঠ প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, সুষ্ঠু পরিবেশ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসনে ভালো ফল করতে পারে। নির্বাচন কমিশন বা সরকারের উদ্যোগে সব দলকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সমঝোতায় আসারও আহ্বান জানান তিনি।

আমার বার্তা/জেএইচ

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয়

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে সাংসদদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যে বাধা দিতে ও তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, জুলাই সংস্কারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ