ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে নাহিদের বৈঠক, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে জোর

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২
রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় বৈঠক করেন তারেক রহমান/ প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারময়ান তারেক রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো.নাহিদ ইসলামের মধ্যে বৈঠক হয়েছে। এতে দুজনই দেশের যে কোনো সমস্যার সমাধান সংলাপের মধ্য দিয়ে করাতেই জোর দিয়েছেন। সৌজন্য স্বাক্ষাৎ শেষে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌছান তারেক রহমান। পরে বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে বাসা থেকে বের হন তিনি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জনাব তারেক রহমান ও জনাব নাহিদ ইসলাম আজকে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নিজেদের মধ্যে মতপার্থক্য সত্ত্বেও আমরা কীভাবে একত্রে দেশের জন্য কাজ করতে পারি, সে বিষয়ে আমরা কথা বলেছি। কীভাবে সংস্কার ও বিচারের কাজ এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও আমরা কথা বলেছি। নির্বাচন–পরবর্তী এই সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে বলেও মত আখতারের।

‘বিএনপির পক্ষ থেকেও যে নেতারা এসেছিলেন, তারাও সংলাপের মধ্য দিয়েই সমস্যার সমাধানে জোরা আরোপ করেছেন। আজকের বৈঠক ও সৌজন্য সাক্ষাৎতের মাধ্যমে আমরা আশাবাদী যে, সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে কোনো সংকটের সমাধানের দিকে অগ্রসর হতে পারবো।’

আখতার বলেন, নির্বাচনে কয়েকটি আসনের ফলাফল নিয়ে এনসিপির প্রশ্ন থাকলেও তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা ও তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, তারেক রহমান ও নাহিদ ইসলাম অর্থাৎ বিএনপি ও এনসিপির এই নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস দেয়। রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে, বক্তব্য আলাদা হবে, কিন্তু দেশের প্রশ্নে সব রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে সিদ্ধান্ত নেবো। এ ধরনের একটা পরিবেশ বাংলাদেশে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।

কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে কীভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ‘পলিসি ডায়ালগের’ (নীতি–সংলাপ) মধ্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়েও তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে বলে জানান এনসিপির সদস্যসচিব। তিনি বলেন, নির্বাচন–পরবর্তী যেসব সহিংসতা বিভিন্ন জায়গায় হচ্ছে, সেসব নিয়েও আমরা তারেক রহমানকে জানিয়েছি। তাদের দলের পক্ষ থেকে সে বিষয়গুলোতে ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম।

আখতার আরও জানান, জুলাই গণ–অভ্যুত্থান, অভ্যুত্থানে জীবন দেওয়া ও অঙ্গহানি হওয়া বীর শহীদ ও গাজীদের পরিবারের যথোপযুক্ত পুনর্বাসন নিয়েও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান সহ এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ

সারাদেশে জাতীয় নির্বাচন–পরবর্তী সহিংসতা, হত্যা, ধর্ষণের প্রতিবাদে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান

সংস্কারের খণ্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চাই না: জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সংস্কারের ওপর যে গণভোট হয়েছে, এটার পুরোটাই মানতে হবে।

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি: হামিদুর রহমান আযাদ

জাতীয় নির্বাচনের সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. আবদুল হাছিব

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’

পাকিস্তানকে হারাতে যে পরিকল্পনা ছিল ভারতের

শরীয়তপুরে ৩টি আসনে জামানত হারিয়েছেন ১৫ প্রার্থী

পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ

তারেক রহমানের সঙ্গে নাহিদের বৈঠক, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে জোর

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী

১৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি বাহারুল আলম