ই-পেপার মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

‌'গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতা' 

আমার বার্তা অনলাইন
২০ অক্টোবর ২০২৬, ২০:০৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিকে সরকারের ব্যর্থতার প্রমাণ। দেশে শক্তিশালী সরকার, আইন-আদালতের প্রতি মানুষের আস্থা এবং আইনের যথাযথ প্রয়োগ থাকলে এত বিপুলসংখ্যক মানুষকে প্রাণ হারাতে হতো না।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিগত নয় মাসে সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় ২৬০ জনের মৃত্যু হয়েছে। ১৯৮টি গণপিটুনির ঘটনায় আহত হয়েছেন ৪০১ জন। একই সময়ে ১ হাজার ১৩টি রাজনৈতিক সংঘাতের ঘটনায় ৭৩ জন নিহত ও ৬ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। এসব রাজনৈতিক সংঘাতের ৯১ শতাংশই বিএনপির অভ্যন্তরীণ কোন্দল অথবা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংঘর্ষের ঘটনা।

তিনি বলেন, এসব পরিসংখ্যান উদ্বেগজনক। নয় মাসের অধিকাংশ সময় বিএনপি ক্ষমতায় থাকলেও দায়িত্ব গ্রহণের সাত মাস পেরিয়ে যাওয়ার পরও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এটি সরকারের ব্যর্থতাকেই তুলে ধরছে।

সরকারের এমপি-মন্ত্রীদের পদত্যাগের প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, নানা ব্যর্থতা ও অসদাচরণের দায়ে সরকারের এমপি-মন্ত্রীদের পদত্যাগ করা বা করানোর যে সংস্কৃতি শুরু হয়েছে, তা ইতিবাচক। এ ধারাবাহিকতা বজায় রাখা উচিত। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন ও শাহ ইফতেখার তারিক; সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান ও মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম; দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি; মাওলানা মানসুর আহমাদ সাকি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাসেম, মাওলানা খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ মারুফ ও অধ্যাপক নাসির উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নিউইয়র্কে দোয়া মাহফিলে চরমোনাই পীর

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক দোয়া মাহফিলে বয়ান পেশ করেছেন ইসলামী আন্দোলন

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন : জামায়াত আমির

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক

জমিয়তের প্রবীণ নেতা শায়খ খায়রুল ইসলামের ইন্তেকাল

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা, মৌলভীবাজারের টেকাহালি নিবাসী আলহাজ শায়খ খায়রুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‌'গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতা' 

সৌদি সুরক্ষায় যুক্তরাজ্যের যুদ্ধবিমান মোতায়েন 

ডিবির অভিযানের পর সেই অতিরিক্ত ডিআইজি ক্লোজড

সীমান্তের ওপারের পয়সায় এখানে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে

হবিগঞ্জ ইকরায় পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম বেছে নিয়েছে বন্দীরা 

নিউইয়র্কে দোয়া মাহফিলে চরমোনাই পীর

শিগগিরই প্যারিস সংখ্যাগরিষ্ঠ মুসলিম শহর হবে : ট্রাম্প

বিজিবির পৃথক অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ৪

ইশরাক কাজটা ভালোই করেছে, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি : স্পিকার

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন : জামায়াত আমির

সরকার চাইছে ঐক্য, তারা ছড়াচ্ছে বিভ্রান্তি: তারেক রহমান

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, খণ্ড খণ্ড মিছিলে আসছেন নেতাকর্মীরা

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

প্রাণের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বস্তিই হোক অগ্রাধিকার

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত, ১০ লাখ স্থলমাইন চায় ফিনল্যান্ড

নাটোরের দুর্ঘটনায় ১০ জনের পরিচয় মিলেছে, ৭ সদস্যের তদন্ত কমিটি

হরমুজের তলদেশের ইন্টারনেট কেবলকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান