ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৬, ২০:১৪

দ্বীনি অনুষ্ঠান হেফাজত করা এবং এর সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা দায়িত্ব অভিহিত করে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ সবার। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমরাও তাঁর সঙ্গে একমত। আমরা যারা দ্বীন ইসলামের অনুসারী, তাদের নৈতিক দায়িত্ব হলো এ ধরনের দ্বীনি অনুষ্ঠান হেফাজত করা এবং এর সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী তাঁর বাবার অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তবে বর্তমানে আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়েছেন। এ সময় তিনি তাঁর বাবার সুস্থতা, নিজের ও পরিবারের সদস্যদের জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে উপস্থিত সবার জন্যও দোয়া করার কথা জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুতুবুল আলম আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.)-এর সাহেবজাদা ও খলিফা পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনের সমাপনী দিনে বয়ান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ আহমাদুল্লাহ, আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক, আল্লামা আজিজুল হক আল-মাদানী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা মুফতি কুতুবুদ্দীন নানুপুরী, ঢাকা থেকে আগত মুফতি রেজাউল করীম আবরার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আল্লামা গাজী ইয়াকুব ওসমানী।

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

খুলনার মতো দেশের অন্যতম বিভাগীয় শহরে গত ১০ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে বলে দাবি

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ হযরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানির শারীরিক অসুস্থতা ও

আ.লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমার আতশবাজি করেন

আওয়ামী লীগের নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে জীবনযাপন করছেন বলে মন্তব্য

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, চিকিৎসকদের (ডাক্তারদের) যেন কোনো সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য