ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

বিমান ভাড়া নিয়ে চার রুটের প্রবাসী কর্মীদের জন্য সুখবর

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৫, ১৭:১৫
আপডেট  : ১৬ জুন ২০২৫, ১৭:২২

এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে শ্রমিকদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জাতীয় পতাকাবাহী এই সংস্থা এরইমধ্যে সৌদি আরব ও মালয়েশিয়াগামী বহির্গামী ফ্লাইটে ‘টি’ শ্রেণির রিজারভেশন বুকিং ডিজাইনের (আরবিডি) আওতায় এ সুবিধা দিয়ে আসছে।

বিশেষ রেয়াতি ভাড়ায় নতুন এ রুটগুলো যুক্ত হওয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিমানের সহায়তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছে সংস্থাটি। দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এসব শ্রমিককে ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

সোমবার (১৬ জুন) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশগামী বাংলাদেশি শ্রমিকরা একমুখী যাত্রায় এই সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অর্থনীতিকে সচল রাখতে যেসব প্রবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের জন্য আকাশপথে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী দিনগুলোতেও তাদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিমান।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কর্মরত লাখ লাখ প্রবাসীর পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

এক মাসের জন্য সব এ‌ন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। মঙ্গলবার (৩ মার্চ) এক

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (২ মার্চ) দেশটির ইমিগ্রেশন বিভাগ

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যে এবার ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। শনিবার সন্ধ্যায় কুয়েত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো