ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

মালয়েশিয়ায় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ বাংলাদেশি আটক

আমার বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৫, ১২:০০

মালয়শিয়ায় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন ‍পুলিশ। গতকাল সোমবার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১.২১ মিলিয়ন রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা জব্দ করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, অভিযানে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য এবং দুই সপ্তাহের গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। আটকদের মধ্যে একজন মূল পরিকল্পনাকারী ও আরেকজন হুন্ডির গ্রাহক বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আটক ছয়জনকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫৬(১)(ডি) এবং ধারা ৬(৩) এর অধীনে তদন্তে সহায়তা করার জন্য আটক করা হচ্ছে।

জাকারিয়া বলেন, সিন্ডিকেটের মূলহোতার কাছে শ্রমিকের কাজের বৈধ ভিসা ছিল, আটক অন্য ৫ জনের কাছে বৈধ ভ্রমণের নথি ছিল না। প্রাথমিক তদন্তে দেখা গেছে কর্তৃপক্ষের নজর এড়াতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে লাইসেন্সবিহীন হুন্ডি ব্যবসার কাজ পরিচালিত হচ্ছিল।

তিনি বলেন, আটকদের কাছ থেকে ইমিগ্রেশন বিভাগ নগদ ১২.১ মিলিয়ন রিঙ্গিত জব্দ করেছে। যা লাইসেন্সবিহীন অর্থ-লেনদেন কার্যক্রম থেকে প্রাপ্ত বলে সন্দেহ করা হচ্ছে। লেনদেনের রেকর্ড বই এবং দুটি মোবাইল ফোনসহ জব্দ করা হয়েছে।

জাকারিয়া বলেন, তদন্তে সহায়তা করার জন্য দুজন বাংলাদেশি পুরুষ এবং একজন স্থানীয় নারীকে ইমিগ্রেশন বিভাগে হাজির হতে নোটিশ জারি করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

উভচর যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জলবায়ু ঝুঁকি: দুর্যোগ ব্যবস্থাপনা থেকে অর্থনৈতিক পরিকল্পনায় রূপান্তর এখন অপরিহার্য