ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

কুয়েত সফরে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল

আমার বার্তা/এল/এমই
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে কুয়েত সফরে যাচ্ছেন বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। দলটি আগামী ১৬ সেপ্টেম্বর কুয়েতে পৌঁছাবেন এবং পরদিন এই সফরে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল কুয়েত সফর করবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

ওই মতবিনিময় সভায় অংশগ্রহণে ইচ্ছুক কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদেরকে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নাম, সিভিল আইডি নম্বর ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আগামী রোববাবের (১৪ সেপ্টেম্বর) মধ্যে [email protected] ইমেইল ঠিকানায় নিবন্ধন করতে বলা হয়েছে।

সূত্র জানিয়েছে, কুয়েতে অনুষ্ঠিতব্য কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)-তে দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (পশ্চিম এশিয়া) এম. আরিকুজ্জামান তিয়াশ কুয়েত সফর করবেন।

আমার বার্তা অনলাইন:

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ার গ্রামাঞ্চলের একটি সাধারণ বাড়িকে অস্থায়ী আশ্রয় ও ট্রানজিট কেন্দ্র বানিয়ে দীর্ঘদিন ধরে মানবপাচারের ব্যবসা

বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

মালদ্বীপে বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার, মর্যাদা এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মালদ্বীপে

যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী আটকে সাঁড়াশি অভিযান

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান দেশটির ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ

কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০ জন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

শেখ হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ডোনাল্ড ট্রাম্প

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষে নিহত ১ জন

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি: ইলন মাস্ক

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা

ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব

বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

ইরাকের সেই বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

আজ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক

ভাসানচর হাতিয়ার নয় সন্দ্বীপের, ক্ষোভে ফুঁসছেন নোয়াখালীবাসী

চমক দিয়ে ইতালির বিশ্বকাপের দল ঘোষণা