ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

মসজিদ আল-আকসার ইমামের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

ফিলিস্তিনের পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসে অবস্থিত ঐতিহাসিক মসজিদ আল-আকসার ইমাম শেখ আলী উমর ইয়াকুব আব্বাসির সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এই সাক্ষাতে আল-আকসা মসজিদের মর্যাদা, ফিলিস্তিন ইস্যু এবং আল-কুদসের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আনোয়ার ইব্রাহিম বলেন, মসজিদ আল-আকসা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক অমূল্য ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন। এর পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।

তিনি জোর দিয়ে বলেন, মালয়েশিয়া বরাবরের মতোই ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীনতার পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।

ইমাম শেখ আলী উমর ইয়াকুব আব্বাসি আল-আকসা মসজিদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দখলদার শক্তির বিভিন্ন বাধা ও সীমাবদ্ধতার মধ্যেও মসজিদটির ধর্মীয় কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। তিনি আল-আকসা রক্ষায় মুসলিম দেশগুলোর কূটনৈতিক, মানবিক ও নৈতিক সমর্থনের গুরুত্বের কথা উল্লেখ করেন এবং এক্ষেত্রে মালয়েশিয়ার ধারাবাহিক অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার ‘মাদানি’ সরকার পরিচালিত বিভিন্ন মানবিক ও কূটনৈতিক উদ্যোগের কথা তুলে ধরেন, যা ফিলিস্তিনি জনগণের কল্যাণে নিবেদিত।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সংকটের ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করা জরুরি।

আলোচনায় উভয় পক্ষই আল-কুদসের ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা সংরক্ষণ, পবিত্র স্থানসমূহের স্থিতাবস্থা বজায় রাখা এবং নিরীহ মানুষের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানান। তারা শান্তি, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে টেকসই সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

এই সাক্ষাৎকে ফিলিস্তিন ইস্যুতে মালয়েশিয়ার নীতিগত অবস্থানের একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এটি মুসলিম বিশ্বের ঐক্য ও আল-আকসা মসজিদের সুরক্ষায় আন্তর্জাতিক সচেতনতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী