ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

নেপালে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৬, ১৬:২৯
আপডেট  : ২৫ মার্চ ২০২৬, ১৬:৩১

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, নেপালি নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

১৯৭১ সালের ২৫ মার্চের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের মুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর এই উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বার্তা পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে ১৯৭১ সালের ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধ চলাকালীন সংঘটিত গণহত্যার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে গণহত্যা দিবস উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত শফিকুর রহমান তার বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে এবং মহান মুক্তিযুদ্ধ জুড়ে জীবন উৎসর্গকারী সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাষ্ট্রদূত ‘গণহত্যা দিবস’-এর প্রেক্ষাপট বিশদভাবে তুলে ধরেন। তিনি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি নতুন সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আমার বার্তা/এমই

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিসিপি) আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনে অবস্থান করছে বাংলাদেশ

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ‘ব্রিটেনে বাংলাদেশি মুসলিমদের ঈদ উদযাপন : বর্তমান ও অতীত’ শীর্ষক

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল বাংলাদেশির

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরে তেলের সংকট সংসদে নেই: জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী